প্রায়ই যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের কাজ কী?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের কাজ কি ফলপ্রসূ হয়?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল কীভাবে তাদের কাজ করে?

কারা ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের তহবিল যোগায়?

কীভাবে এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল শুরু হয়েছিলো?

কীভাবেএ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল তাদের তথ্য পায়্?

কীভাবে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল নিশ্চিত করে যে তাদের তথ্যগুলি সঠিক?

কীভাবে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশগুলি সম্বন্ধে তথ্য যোগাড় করে?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের কী কাজ করে?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সবর্জনীন মানবাধিকার ঘোষনায় বর্ণিত সকল মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রসারের ‍উদ্দেশ্যে স্বাধীনভাবে ও নিরপেক্ষ কাজ করে৷ ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল বিশ্বাস করে যে মানবাধিকারগুলি পরস্পরের ‍উপর নির্ভরশীল ‍এবং অবিভাজ্য, সকল মানবাধিকার সকল মানুষের সবসময়ে ভোগ করা ‍উচিত ‍এবং কোন ‍একগুচ্ছ অধিকারের বদলে তা ভোগ করা যায়না৷ ‍আমরা শারীরিক ও মানসিক সংহতি, বিবেক ও ভাবপ্রকাশের স্বাধীনতা ‍আর বৈষম্যমুক্ত থাকার স্বাধীনতার অধিকারের প্রতি গভীর অনাচার অবসানের ‍জন্যে মনোযোগ দিয়ে থাকি৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সরকার, বেসরকারী সংস্থা ‍এবং সাধারণ মানুষের (রাষ্ট্রযন্ত্র-বহির্ভূত ব্যক্তিদের) সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করে৷ ‍আমরা সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠি, (যারা সরকারের বিরোধিতায় কিংবা অঞ্চলের নিয়ন্ত্রনে নিয়োজিত) তাদের অনাচারেরও বিরোধিতা করে থাকি যেমন, পণবন্দী নেওয়া, অত্যাচার করা ও বেআইনীভাবে হত্যা করা৷ ‍আমরা সশস্ত্র সংঘর্ষের সময়ে অসামরিক ‍এবং যুদ্ধে নিয়োজিত নয় ‍এমন ব্যক্তিদের প্রতি ‍উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনেরও বিরোধিতা করি৷

একেবার ‍উপরে যান ^^

 

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের কাজ কি ফলপ্রসূ হয়?

আমাদের সত্যিকার কৃতিত্বের নজির ‍আছে৷ ‍আমরা ‍এটা জানি কারণ যেসমস্ত মানুষকে ‍আমরা সাহায্য করার চেষ্টা করি তারা ‍আমাদের বলেন যে ‍আমাদের চাপ প্রভাব ফেলেছে৷ সরকারগুলিকে তাদের ‍আইন ও পদ্ধতিগুলি বদলাতে রাজী করানো হয়৷ ‍আমাদের সংহতি ‍আশাকে ‍উজ্জীবিত রাখে৷

ভালো খবরের বিষয়ে ‍আরো তথ্য

একেবার ‍উপরে যান ^^  

 

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল কীভাবে তাদের কাজ চালায়?

আমরা সমস্ত তথ্য খুঁজে বার করি৷ ‍আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার জন্যে, বিচারে লক্ষ্য রাখার জন্যে ‍আর স্থানীয় কর্মকতা ‍ও মানবাধিকার কর্মীদের সাক্ষাৎকার নিতে বিশেষজ্ঞদের পাঠাই৷ আমরা হাজার হাজার সংবাদ মাধ্যমের নজরদারি করি এবং সারা বিশ্বে বিশ্বস্ত সূত্রদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি৷ ‍আমাদের গবেষণা চালায় বিশেষজ্ঞ কর্মচারীরা যাদের সহায়তা দেয় ‍আন্তর্জাতিক ‍আইন, সংবাদমাধ্যম প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রের বিশারদেরা৷ ‍আমরা বিস্তৃত রিপোর্ট প্রকাশ করি৷ ‍আমরা সংবাদ মাধ্যমকে তথ্য দিই৷ ‍আমরা ‍আমাদের ‍উদ্বেগগুলি বিভিন্ন প্রচারপত্র, পোস্টার, বিজ্ঞাপন, নিউজলেটার ও ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে থাকি৷

আমাদের বিশ্বজোড়া সদস্য, সমর্থক ও কর্মচারীরা অনাচার বন্ধের জন্যে সরকারগুলি ‍এবং অন্যদের ‍উপর চাপ প্রয়োগ করার ‍উদ্দেশ্যে জনগণকে সংগঠিত করে৷ ‍এসব কর্মকান্ডের মধ্যে ‍আছে প্রকাশ্য বিক্ষোভ প্রদর্শন থেকে নিয়ে চিঠিপত্র লেখা, মানবাধিকার সম্বন্ধে শিক্ষা থেকে নিয়ে তহবিল সংগ্রহের জন্যে সঙ্গীতানুষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থেকে নিয়ে ‍আন্তঃসরকার সংস্থাগুলিগুলির কাছে তদবির করা, একক ব্যক্তির পক্ষ হয়ে সুনির্দিষ্টভাবে ‍আপীল করা থেকে নিয়ে বিশ্বজুড়ে পরিবর্তনের জন্যে বিশ্বজুড়ে ‍আন্দোলন৷

একেবার ‍উপরে যান ^^

 

কারা ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের তহবিল যোগায়?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল কোন সরকার, রাজনৈতিক মতাদর্শ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের নিয়ন্ত্রন থেকে মুক্ত৷ তারা কোন সরকার বা রাজনৈতিক ব্যবস্থার সমর্থন বা বিরোধিতা করে না ‍এবং সেইসাথে কোন ভুক্তভোগী যার স্বার্থরক্ষার তারা চেষ্টা করে তার মতামতকেও সবসময় সমর্থন করেনা৷ তাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্যে মানবাধিকারের অনাচারের বিরূদ্ধে ‍তাদের আন্দোলন ও দলিল তৈরীর কাজে তারা সরকার কিংবা রাজনৈতিক দলের কাছ থেকে কোন অর্থ গ্রহণ করেনা৷ তাদের অর্থায়ন নির্ভর করে বিশ্বজুড়ে সদস্যদের অর্থদান ‍এবং তহবিল সংগ্রহের তৎপরতার ‍উপর৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল ‍একটি গণতান্ত্রিক ও স্বশাসিত ‍আন্দোলন৷ তারা জবাবদিহি করে কেবলমাত্র বিশ্বজুড়ে তাদের সদস্যদের কাছে৷ তাদের সমস্ত নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নির্বাচিত সংস্থাগুলি নিয়ে থাকে৷ বিভিন্ন দেশে এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের জাতীয় কাঠামো ও বিভাগে সংগঠিত সদস্যদের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ‍আন্তর্জাতিক পরিষদ প্রধান নীতিসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে৷ তারা স্বেচ্ছাসেবীদের ‍একটা ‍আন্তর্জাতিক ‍কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করে যারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে ‍এবং ‍এই ‍আন্দোলনের মহাসচিবকে নিযুক্ত করে যিনি ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের পেশাদার কেন্দ্র ‍আন্তর্জাতিক সচিবালয়েরও প্রধান৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালকে অর্থদান করুন

একেবার ‍উপরে যান ^^

 

কীভাবে এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল শুরু হয়েছিলো?

চার দশকেরও ‍আগে দুইজন পর্তুগীজ ছাত্রকে স্বাধীনতার জন্যে স্বাস্থ্যপান করার দায়ে সাতবছরের কারাদন্ডের কাহিনী বৃটিশ ‍আইনজীবি পিটার বেনেনসনকে আতঙ্কিত করেছিলো৷ তিনি 'ভুলে যাওয়া' বন্দীদের বিষয়ে প্রতিবাদ জানানোর জন্যে বিশ্বজুড়ে কর্তৃপক্ষদের ‍উদ্দেশ্যে ‍একটা প্রচন্ড আন্তর্জাতিক ‍আন্দোলন করার ‍আহ্ববান জানিয়ে ব্রিটিশ পত্রিকা অবজার্ভারে ‍একটা লেখা দিয়েছিলে৷ ‍ঐ পত্রিকা ২৮ শে মে ১৯৬১ সালে তার দীর্ঘ ‍একবছরের প্রচারাভিযান শুরু করে ‍আপীল ফর ‍এ্যামনেস্টি ১৯৬১ অর্থাৎ ক্ষমার জন্যে ‍আবেদন ১৯৬১, যার মধ্য দিয়ে নারী পুরুষের রাজনৈতিক কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের বন্দী, তথা বিবেকের বন্দী রাখার বিরূদ্ধে বিশ্বজুড়ে জনগণকে প্রতিবাদ জানানোর ‍আহ্বান করা হয়৷

একমাসের মধ্যে ‍এক হাজারের বেশী পাঠক তাদের সমর্থনের চিঠি পাঠায়, বাস্তব সাহায্য প্রস্তাব দেয় ‍এবং ‍আরো অনেক বিবেকের বন্দীর সম্বন্ধে বিস্তারিত জানায়৷ ছয়মাসের মধ্যে, একটা স্বল্পসময়ের ‍প্রচারাভিযানের প্রচেষ্টাকে ‍একটা স্থায়ী ‍আন্তর্জাতিক ‍আন্দোলনে বিকশিত করার কাজ শুরু হয়৷ ‍একবছরের মধ্যে ‍এই নতুন সংগঠন বন্দীদের পক্ষ হয়ে কথা বলার জন্যে চারটি দেশে প্রতিনিধি পাঠায় ‍এবং ২১০টি বিষয় হাতে নেয়৷ তাদের সদস্যরা সাতটি দেশে জাতীয় সংস্থা গঠন করে৷

নিরপেক্ষতা ও স্বাধীনতার নীতিমালা গোড়া থেকেই প্রতিষ্ঠিত হয়৷ ব্যক্তির মানবাধিকারের জন্যে ‍আন্তর্জাতিক সুরক্ষার ‍উপর জোর দেওয়া হয়৷ ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল‍ গড়ে ‍ওঠার সঙ্গে সঙ্গে তাদের মনোযোগ কেবল বিবেকের বন্দীদের ‍উপরই নিবদ্ধ ছিলো না, সেইসাথে মানবাধিকার লঙ্ঘনের অনাচারের অন্যান্য ভুক্তভোগীদের ‍উপরেও প্রসারিত হয়, যেমন অত্যাচার, নিখোঁজ হওয়া ‍এবং মৃত্যুদন্ড৷ ১৯৭৭ সালে ‍নোবেল শান্তি পুরষ্কার দানের মাধ্যমে এই ‍আন্দোলনের প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়৷ ‍আর ১৯৭৮ সালে তাদের ‍জাতিসঙ্ঘ মানবাধিকার পুরষ্কার দেওয়া হয়৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের ‍ ‍ইতিহাস সম্বন্ধে আরো তথ্য

একেবার ‍উপরে যান ^^

 

কীভাবে এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল তাদের তথ্য পায়্?

গবেষণা দলগুলি সুনির্দিষ্ট দেশগুলি ও বিষয়বস্তুর ‍উপর মনোযোগ নিবদ্ধ করে ‍এবং মানবাধিকার লঙ্ঘনের অনাচারের রিপোর্টগুলির তদন্ত করে, বিভিন্ন ধরণের সূত্র ও ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য পরীক্ষা করে ও মিলিয়ে দেখে৷ তারা বন্দীদের মানবাধিকার অনাচারের অন্যান্য ভুক্তভোগী ও তাদের প্রতিনিধি, অনাচার থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ও তাদের পরিবার, আইনজীবি, সাংবাদিক, শরনাথী, কূটনীতিক, ধমীয় সংগঠন, কমিউনিটি কর্মী, মানবাধিকার সংস্থা ও অন্যান্য মানবাধিকার সংগঠনের কাছ থেকে তথ্য পায়৷ তারা সংবাদপত্র, ওয়েবসাইট ‍এবং অন্যান্য সংবাদমাধ্যমের খবর নজরদারি করে৷ ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল, অকুস্থলের পরিস্থিতি যাচাইয়ের ‍উদ্দেশ্যে প্রায়ই তথ্য অনুসন্ধানী দল পাঠায়৷

একেবার ‍উপরে যান ^^

 

কীভাবে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল নিশ্চিত করে যে তাদের তথ্যগুলি সঠিক?

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল কোন বিবৃতি বা রিপোর্ট দেওয়ার ‍আগে এর নির্ভুলতা, রাজনৈতিক নিরপেক্ষতা ‍এবং সেটা ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের নিজস্ব কর্মপদ্ধতির আওতায় পড়ে কিনা তা নিশ্চিত করার জন্যে আন্তর্জাতিক সচিবালয়ের মধ্যে ‍এর অনুমোদন করা হয়৷ ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল প্রায় সময়েই অবিতর্কিত তথ্যের বদলে রিপোর্ট নিয়ে কাজ করে৷ তারা ‍এটা স্পষ্ট করেই বলে দেয় ‍এবং ‍এসব রিপোর্টের বিষয়ে ‍একটা তদন্ত করারও অনুরোধ করতে পারে৷ যদি ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল কোন ভুল করে তাহলে ‍তারা একটা সংশোধনী পাঠায়৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের গবেষণা নির্ভরযোগ্য বলে স্বীকৃত ‍এবং বিভিন্ন সরকার, আন্তঃসরকার সংস্থা, সাংবাদিক, বিদ্বান, অন্যান্য মানবাধিকার সংগঠন এবং আন্দোলন গোষ্ঠিগুলি ‍ ব্যাপকভাবে ‍এদের পরামর্শ নেয়৷

একেবার ‍উপরে যান ^^

 

কীভাবে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল “বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন” দেশগুলি থেকে তথ্য যোগাড় করে?

যেখানে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালকে কোন দেশে যেতে দেওয়া না হয়, সেখানে গবেষণা দলগুলিকে সেই দেশের বাইরের বিভিন্ন তথ্যের সূত্রের ‍উপর নির্ভর করতে হতে পারে যারমধ্যে থাকতে পারে বিভিন্ন খবরের রিপোর্ট, বিশেষজ্ঞ কূটনীতিক প্রতিনিধি ‍এবং বিদেশের মানবাধিকার রক্ষাকারীরা৷

একেবার ‍উপরে যান ^^