আমরা কারা
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো মানুষের একটি বিশ্বব্যাপী আন্দোলন, যারা সকল মানুষের জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে৷
আমাদের সমর্থকরা মারাত্মকভাবে মানবাধিকার লংঘনের শিকার কিন্তু তারা একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার আশাবাদে অনুপ্রাণিত৷ সেকারণে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা ও আন্তর্জাতিক সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছি৷
বিশ্বের ১৫০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে আমাদের ২২ লাখেরও বেশি সদস্য ও গ্রাহক রয়েছে৷ আমরা মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোতে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সদস্য ও গ্রাহকদের সহায়তা-কে সমন্বয় করি৷
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন সদস্য বা সমর্থক হওয়ার মাধ্যমে আপনি আমাদের কাজের সাফল্যে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন৷ আপনার সহায়তায় আমরা কাজের ক্ষেত্রে সত্যিকারের পরিবর্তন ঘটাতে সক্ষম হবো৷
- ২২ লাখ সদ্স্য
- ১৫০+ দেশে সমর্থক
- সকলের জন্যে মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রদূত ও নেতৃত্বশীল সংগঠন