অগ্নিশিখা জ্বালান!
মানবাধিকার ও এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমর্থনে একটি বৈশ্বিক সমাবেশে যোগ দিন
১০ ডিসেম্বর তারিখেঃ
মানবাধিকার দিবস ও মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৬০তম বার্ষিকী উদযাপন করুন৷
সারা বিশ্বের সব জায়গায় মানুষের সাথে সোচ্চার হোন যারা সবার জন্য মানবাধিকারকে একটি বাস্তবতায় পরিণত করতে চান৷
প্রত্যেক মানুষের অধিকার রয়েছে৷ এটিই আমাদের মানবতার মূল কথা৷ এটি আমাদের প্রত্যেকের কাছে, শুধুমাত্র আমাদের নিজেদের অধিকারের জন্য নয় বরং সেইসাথে অন্যদের অধিকারের জন্যও সোচ্চার হওয়ার দায়িত্ব অর্পণ করে - এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণার লক্ষ্যকে বাস্তবতায় পরিণত করতেও সাহায্য করার জন্য দায়িত্ব অর্পণ করে৷ এটিই হচ্ছে আন্তর্জাতিক সংহতির প্রেরণা৷ এটিই হচ্ছে সর্বজনীন, অবিচ্ছেদ্য মানবাধিকারের সত্যিকার অর্থ৷
এই বিশেষ গুরুত্বপূর্ণ বার্ষিকীতে, একটি গণ সমাবেশের অংশ হিসেবে সারাবিশ্বজুড়ে শত শত জায়গায় মানুষ একত্রিত হবে, একটি মোমবাতি, আগুন বা অগ্নিশিখা জ্বালানোর জন্য৷ মানবাধিকার দিবসে, মানবাধিকারের জন্য সোচ্চার হোন এবং সারা বিশ্বের সব জায়গার মানুষের সাথে আপনার সংহতি প্রদর্শন করুন যারা সবার জন্য মানবাধিকারকে একটি বাস্তবতায় পরিণত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷
অংশগ্রহণ করার উপায়
• একটি দল হিসেবেঃ অগ্নিশিখা জ্বালানোর সমাবেশে অংশগ্রহণ করুন
• ব্যক্তিগতভাবেঃ একটি অগ্নিশিখা জ্বালানোর ছবি তুলুন
Delicious
Digg
Facebook
Technorati