অগ্নিশিখা জ্বালানোর সমাবেশের ছবি তোলার শর্ত ও নিয়মাবলী!
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী, সদস্য ও স্বেচ্ছাসেবীদের তোলা ছবি © এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মসূচিগুলোতে ছবি প্রেরণকারীদের জন্য যারা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী, সদস্য বা স্বেচ্ছাসেবী নয়ঃ
অনুগ্রহ করে ই-মেইলের মধ্যে শিরোনামের পর কপিরাইটের স্বীকৃতি যুক্ত করুন৷
যদি আপনি কোনো ছবি জমা দেন, আপনি তা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শর্ত ও নিয়মাবলির সাথে সঙ্গতিপূর্ণভাবে করবেন৷
ছবিটি অবশ্যই আপনার নিজের মৌলিক কাজ হতে হবে৷
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফ্লিকার সাইটে একটি ছবি পাঠানোর মাধ্যমে আপনি আমাদের পছন্দমত যে কোনো উপায়ে, বিশ্বব্যাপী যে কোনো মাধ্যমে ছবিটি ব্যবহারের জন্য আমাদেরকে রয়্যালটি-মুক্ত, নন-এক্সক্লুসিভ, অনির্দিষ্টকালের জন্য লাইসেন্স প্রদান করছেন৷
এ্যামনেস্টি মানবাধিকার বিষয়ে তার কাজের সাথে সংশ্লিষ্ট প্রচার মাধ্যম বা বাইরের অন্য সংগঠন/ব্যক্তিকে (যেমন, এনজিও’র) স্বাধীনভাবে আপনার ছবি ব্যবহারের অনুমতি দিতে পারে৷
যদি ছবিটি প্রকাশিত হয় তাহলে আমরা ছবিটির জন্য আপনাকে স্বীকৃতি দিব৷
আপনি ছবিটির স্বত্ত্বাধিকারী থাকবেন এবং সেই কারণে আপনি ইচ্ছামাফিক ছবিটি ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না৷
যদিও আমরা আপনাকে অনুরোধ করবো এমন কোনোভাবে ছবিগুলো ব্যবহার না করার জন্য যা এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷