এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট এবং এখানে সংরক্ষিত সকল ধরনের তথ্য ও উপকরণ ব্যবস্থাপনার কাজটি করে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সচিবালয়, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পিটার বেনেনসন হাউজ, ১ ইস্টন স্ট্রিট, লন্ডন, ডব্লিউসি১এক্স০ডিডব্লিউ, ইউকে।
[Amnesty International, Peter Benenson House, 1 Easton Street, London, WC1X 0DW.]
আমাদের সঙ্গে যোগাযোগ করতে ই-মেইল করুন অথবা ফোন করুন +৪৪-২০-৭৪১৩-৫৫০০
নিচে উল্লেখিত ‘গোপনীয়তার নীতিমালা’ বিষয়ক শর্তাবলী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহারবিধির সঙ্গে একত্রিতভাবে প্রযোজ্য হবে।
১. সম্মতি প্রদান
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সকল ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। এই ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের সকল পাতার জন্যে প্রযোজ্য। কিন্তু এটি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্যান্য আন্তর্জাতিক শাখা/বিভাগ কিংবা সংশ্লিষ্ট সংস্থা বা তৃতীয় সংস্থা সহ অন্য কোনো সংস্থার ওয়েবসাইটের জন্যে প্রযোজ্য হবে না। কারণ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট হয়তো তৃতীয় কোনো সংস্থার ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক দ্বারা যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে তাদের সাইটের গোপনীয়তার নীতিমালা তাদের উপরই প্রযোজ্য হবে এবং তা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপর প্রযোজ্য হবে না।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহার করার মানে হলো আপনি এই ওয়েবসাইটের গোপনীয়তার নীতিমালা মানার ক্ষেত্রে সম্মতি প্রদান ও শর্তাবলী মেনে নিয়েছেন। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গোপনীয়তার নীতিমালার শর্তাবলী প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন করতে পারে। আমরা এই ধরনের যেকোনো পরিবর্তনের সংবাদ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। যাতে এই বিষয়টি সম্পর্কে আপনি অবগত থাকেন। কারণ হালনাগাদ করা গোপনীয়তার নীতিমালার শর্তাবলী মেনেই আপনাকে সবসময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
২. কি ধরনের তথ্য আমরা সংগ্রহ ও সংরক্ষণ করি?
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে তথ্য গ্রহণ ও সংগ্রহ করার ধরণ ও পরিমাণ নির্ভর করে আপনার ওয়েবসাইট ব্যবহারের উপর। আপনি নিজের সম্পর্কে কোনো তথ্য (যেমন আপনি কে বা কোথায় থাকেন ইত্যাদি) দেয়া ছাড়াই এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের কিছু কিছু পৃষ্ঠা ব্যবহার করতে পারবেন। এসময়ে আমাদের ওয়েব সার্ভারে আপনার সম্পর্কে যে তথ্য সংগৃহীত হবে সেগুলো হবে নামবিহীন বা অজানা। এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা কিছু পরিসংখ্যান তৈরি করবো। যেমন, কোন সময়টায় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে কেউ ঢুকেছিলো, কোন ওয়েবসাইট থেকে রেফার হয়ে তারা এখানে এসেছেন, ব্যবহারকারী কোন ধরনের ওয়েব ব্রাউজার ব্যবহার করেন এবং ব্যবহারকারী ওয়েবসাইটের কোন পাতাগুলো দেখেছেন। এই ধরনের তথ্য ও পরিসংখ্যান আমাদেরকে বুঝতে সহায়তা করবে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট কিভাবে ব্যবহৃত হচ্ছে, যা ভবিষ্যতে ওয়েবসাইটের উন্নয়নেও সহায়ক হবে।
আমরা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিকে শনাক্তকারী কোনো তথ্য (যেমন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার বা ইমেইল ঠিকানা) সংগ্রহ করবো না। তবে আপনি স্ব-ইচ্ছায় ব্যক্তি শনাক্তকর তথ্য আমাদেরকে দিতে পারেন। যেমন, ধরা যাক আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট কিনতে চান, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দিতে কিংবা দান করতে চান কিংবা আমাদের ‘ই-মেইল আপডেট’-এর গ্রাহক হতে চান। এক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে হবে। তবে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি যা কিছু ব্যক্তিগত তথ্য আমাদেরকে দেবেন সেসবই গোপনীয় ও নিরাপদ রাখা হবে। এই ধরনের তথ্য সংরক্ষণের মেয়াদকাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যের চাহিদা থাকা পর্যন্ত বজায় থাকবে। আপনার দেয়া তথ্য আপনার অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা বিনিময় করা হবে না। তবে আইনগত কারণে বা নিম্নে উল্লেখিত পরিস্থিতিতে আপনার অনুমতি ছাড়াই আপনার দেয়া তথ্য প্রকাশ করা হতে পারে-
ক. এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগদান করা: আপনি যদি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দিতে চান বা যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন কিংবা আমাদের ই-মেইল আপডেটের গ্রাহক হন, সেক্ষেত্রে আমরা আপনার যোগাযোগ ঠিকানা আপনার এলাকায় অবস্থিত এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দফতরকে জানাবো। তখন ওই দফতর থেকে আপনাকে জানানো হবে তারা কি ধরনের কর্মকাণ্ড করে এবং তারা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাধারণ কার্যাবলী সম্পর্কেও আপনাকে জানাবে।
খ. হোস্টিং এবং প্রক্রিয়াকরণ: এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট হোস্ট করার দায়িত্ব হলো তৃতীয় একটি প্রতিষ্ঠানের। ফলে, আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনলে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করলে কিংবা অর্থ দান করতে চাইলে কিংবা ই-মেইল আপডেট এর গ্রাহক হতে চইলে বা এ্যামনেস্টি প্রকাশিত কোনো রিপোর্ট কিনতে চাইলে আপনার দেয়া তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের কাছে পাঠানোর দায়িত্ব তৃতীয় কোনো প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে। এই ধরনের কাজের জন্য নিয়োগকৃত তৃতীয় পক্ষীয় সেবাদানকারী সংস্থাসমূহ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করবে। তবে তাদের কর্মকাণ্ড গোপনীয়তার কঠোর শর্ত দ্বারা নিয়ন্ত্রিত।
গ. পরিশোধিত মূল্য প্রক্রিয়াকরণ এবং প্রতারণা: পরিশোধিত মূল্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে আপনার কার্ডের বিস্তারিত তথ্য ব্যাংকের কাছে প্রকাশ করার দরকার হতে পারে। তাছাড়া কোনো সময় যদি প্রতারণাপূর্ণ লেনদেন হয়, সেক্ষেত্রে ঘটনাটির তদন্তের স্বার্থে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হতে পারে।
৩. সংগৃহীত তথ্য আমরা কিভাবে ব্যবহার করবো?
আপনার দেয়া ই-মেইল ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এবং প্রযোজ্য ক্ষেত্রে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্যান্য শাখা) এবং একে সেবা প্রদানকারীরা একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করবে এবং তথ্যগুলো তারা আপনার নির্দেশিত কাজ সম্পন্ন করতে যেমন রিপোর্ট ক্রয় করা, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আপনার যোগ দেয়ার আগ্রহ সংক্রান্ত কাজ সম্পাদনে এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর কার্যাবলী (এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় কার্যালয় বা অন্যান্য শাখা) সংক্রান্ত তথ্য প্রদানে ব্যবহার করবে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আপনার দানের অর্থ প্রক্রিয়াকরণ করতে এবং আপনি যেসব ই-মেইল আপডেটের গ্রাহক হয়েছেন সেগুলোর আপডেট আপনার মেইল ঠিকানায় পাঠানোর জন্যে ব্যবহার করবে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে পাঠানো আপনার ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজে আমেরিকাতে অবস্থিত কমপিউটার সার্ভারগুলো ব্যবহার করা হতে পারে। আমেরিকার তথ্য গোপনীয়তার আইনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো কিছু দেশের মতো শক্তিশালী নাও হতে পারে। তবে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর সেবাদানকারীরা আপনার দেয়া তথ্য প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে যুক্তরাজ্যের তথ্য গোপনীয়তা আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকবে।
৪. কুকিজ-এর ব্যবহার
কমপিউটারের ভাষায় ‘কুকি’ হলো টেক্সটভিত্তিক তথ্য। আপনি যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করেন তখন ওই ওয়েবসাইট থেকে কিছু তথ্য আপনার কমপিউটারের হার্ডডিস্কে পাঠানো হয়। ফলে একই ওয়েবসাইটে পরবর্তীতে আপনি যখন ঢোকেন সেটি সহজেই আপনাকে চিনতে পারে। কুকি-তে সাধারণত যেখান থেকে সেটা পাঠানো হয় সেখানকার ইন্টারনেট ডোমেন নেম থাকে। কুকির ‘লাইফটাইম’ বা জীবনকাল এবং মূল্যমান সাধারণত একটি অদ্বিতীয় নাম্বার হয়ে থাকে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট যে কুকিগুলো ব্যবহার করবে সেগুলোর পরিচিত নাম হলো ‘সেশন কুকি’ বা অধিবেশন কুকি। এর চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা প্রশিক্ষণের অধিবেশনের মতোই। একটি অধিবেশন যেমন ক্ষণস্থায়ী হয় এই ধরনের কুকিগুলোও ক্ষণস্থায়ী। আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন তখনই কুকিগুলো আপনার কমপিউটারের মেমরিতে জমা হয়ে যাবে এবং আপনি যখন আপনার ব্রাউজার বন্ধ করে দেবেন তখন কুকিগুলো আপনার হার্ডডিস্কের স্মৃতি থেকে মুছে যাবে। এছাড়াও এর আরেকটি বৈশিষ্ট্য হলো ইন্টারনেট ব্রাউজ করাকালীন সময়ে আপনি যদি একটি নির্দিষ্ট সময় ধরে নিস্ক্রিয় থাকেন, সাধারণত প্রায় ২০ মিনিট ধরে যদি আপনি নিস্ক্রিয় থাকেন তখনও সেশন কুকিগুলো হার্ডডিস্কের স্মৃতি থেকে মুছে যাবে। এই কুকিগুলো আপনার কাজে বিভিন্নভাবে সহায়তাও করবে যেমন, অটোমেটিক পপ আপ উইন্ডোর আচরণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিশ্চিত করবে যে আপনি প্রতিবার যখন সংশ্লিষ্ট কোনো পাতায় যাবেন তখন পপ আপ হবে না। এর পরিবর্তে আপনি যখন অটোমেটিক পপ আপ উইন্ডো সম্বলিত কোনো পাতা ভিজিট করবেন প্রথমবার কুকি আপনার কমপিউটারে জমা হবে এবং পরবর্তীতে যখন আবার এই পাতা ভিজিট করবেন তখন কোনো পপ আপ উইন্ডো দেখা যাবে না। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কুকির মাধ্যমে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে আপনার মুভমেন্ট মনিটর করবে না।
আপনি যদি আপনার কমপিউটারে কুকি ডাউনলোড প্রতিরোধ করতে চান কিংবা আপনার কমপিউটারে কুকির কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে চান তবে এ বিষয়ে জানার জন্যে আপনার ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারের হেলপ [help] মেনুতে দেয়া তথ্য পড়ুন কিংবা ভিজিট করুন: http://www.allaboutcookies.org
৫. আপনার ব্যক্তিগত তথ্য উদ্ধার
আমরা আপনার সম্পর্কে যে তথ্য সংরক্ষণ করছি তা উদ্ধার [access] তে করার অধিকার আপনার আছে। সেই তথ্য শুদ্ধ করার কিংবা কিছু কিছু ক্ষেত্রে আপনি তথ্য গোপনীয়তা আইন অনুযায়ী আপনি আপনার সম্পর্কিত তথ্য প্রক্রিয়াকরণের ব্যাপারে আপনার আপত্তির কথা জানাতে পারেন। এই ধরনের কোনো অধিকার প্রয়োগ করতে চাইলে কিংবা এই নীতিমালা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, দয়া করে যোগাযোগ করুন:
Amnesty International, International Secretariat
1 Easton Street
London
WC1X 0DW
UK
কিংবা আমাদেরকে ই-মেইল করুন।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী:
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট এবং এখানে সংরক্ষিত সকল ধরনের তথ্য ও উপকরণ ব্যবস্থাপনার কাজটি করে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সচিবালয় (“এ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল”) পিটার বেনেনসন হাউজ, ১ ইস্টন স্ট্রিট, লন্ডন, ডব্লিউসি১এক্স০ডিডব্লিউ, ইউকে। [("Amnesty International"), Peter Benenson House, 1 Easton Street, London, WC1X 0DW.]
আমাদেরকে যোগাযোগের জন্যে দয়া করে ক্লিক করুন কিংবা ফোন করুন আমাদেরকে +৪৪-২০-৭৪১৩-৫৫০০।
নিচে উল্লেখিত শর্তাবলী (ব্যবহারের শর্তাবলী) গোপনীয়তার নীতিমালার সঙ্গে একত্রিতভাবে প্রয়োগ করা হবে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এই ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী ও ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালার প্রতি আপনার সমর্থন জ্ঞাপন করছেন।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্যবহারের শর্তাবলী প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন করতে পারে। আমরা এই ধরনের যেকোনো পরিবর্তনের সংবাদ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। যাতে এই বিষয়টি সম্পর্কে আপনি অবগত থাকেন। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহারের পূর্বে প্রতিবার এই সাইট ব্যবহারের শর্তাবলীগুলোতে কোনো ধরনের পরিবর্তন আনা হলো কিনা তা পরীক্ষা করে নেবেন। কারণ হালনাগাদ করা ব্যবহারের শর্তাবলী মেনেই আপনাকে সবসময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
১. এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের পরিবর্তনসমূহ এবং ঘোষণা
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের যেকোনো ধরনের পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে তথ্য দেয়ার ক্ষেত্রে সঠিক তথ্য দেয়ার জন্যে যতটা সম্ভব চেষ্টা করবে কিন্তু নির্ভুল তথ্য দেয়ার কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না। তাছাড়া এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট যেমনটা আছে তেমনভাবে উপস্থাপনের লক্ষ্যে কাজ করছে, তারা কোনো ধরনের প্রতিনিধিত্ব করে না কিংবা কোনো ধরনের দায় দায়িত্ব বহন করে না (কোনো বক্তব্য, গ্রাফিকস, বিজ্ঞাপন, লিঙ্ক কিংবা অন্যান্য কোনো বিষয়)। কোনো ধরনের দায় দায়িত্ব যা আইন দ্বারা আরোপিত (যার মধ্যে সীমাবদ্ধতা ব্যতীত, সন্তোষজনক মান নিশ্চয়তার জন্যে ওয়ারেন্টি, কোনো কারণে বজায় রাখা কিংবা দক্ষতা ও যত্ন) তা এখানে বাদ দেয়া হয়েছে। তাছাড়া আমরা কিংবা প্রতিবেদকদের কেউ এর প্রতিনিধিত্ব করে না কিংবা কোনো ধরনের নিশ্চয়তা দেয় না যে এই ওয়েবসাইটের বিষয়বস্তু ভাইরাস মুক্ত কিংবা এটি কোনো ধরনের বাঁধা বিঘ্ন ছাড়াই দেখা যাবে কিংবা বিষয়বস্তু সম্পূর্ণ ভুল মুক্ত।
২. দায় থেকে মুক্ত
আপনি এই বিষয়টি মেনে নিচ্ছেন যে, আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে যে তথ্য দিচ্ছেন তার দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। এবং এখানে আপনি যে তথ্য দিচ্ছেন সেগুলো আইনসিদ্ধ, এই ধরনের তথ্য থেকে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতি, লোকসান, ব্যয় কিংবা খরচ কিংবা সমস্যা আপনার বা অন্য কারো তৈরি হলে, কিংবা এই ওয়েবসাইট ব্যবহারের কারণে কিংবা এর সঙ্গে লিঙ্ক করা অন্য কোনো ওয়েবসাইট ব্যবহারের কারণে কিংবা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের কোনো তথ্যের উপর নির্ভর করার কারণে, কোনো ধরনের অবহেলার কারণে, আইনভঙ্গের কারণে, চুক্তিভঙ্গের কারণে কিংবা অন্য কোনো কারণে এবং এই ধরনের ঘটনার উদ্ভব হলে কোনো অবস্থাতেই আমরা এই ধরণের ক্ষতির কারণ কিংবা বিশেষ ধরনের ক্ষতির জন্যে দায়ী থাকবো না। আমাদের অবহেলার কারণে কোনো ধরনের মৃত্যু বা ব্যক্তিগত পর্যায়ের কোনো ক্ষতি হলে তার জন্যে আমরা দায়ী হবো না। যদিও এই ব্যবহারের শর্তাবলীর কোনো কিছুই আমাদের দায়দায়িত্বকে সীমিত করবে না।
৩. কপিরাইট এবং ট্রেড মার্কস
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের সকল উপকরণের স্বত্ব হয় আমাদের কিংবা তৃতীয় পক্ষের লাইসেন্স বলে আমাদের কাছে সহজলভ্য। আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনার অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের কোনো তথ্য কপি করে স্থায়ীভাবে রাখতে পারেন না কিংবা এখানকার কোনো তথ্য পুনরায় তৈরি করতে পারেন না। আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট পুনরায় তৈরি করতে কিংবা এখানকার তথ্য অন্য কোনো ওয়েবসাইটে জুড়ে দিতে পারেন না। আপনি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ও অবাণিজ্যিক প্রয়োজনে ওয়েবসাইটের তথ্যের প্রিন্ট নিতে পারেন কিংবা এখানকার তথ্য অস্থায়ীভাবে দেখতে বা ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনি কোনোমতেই ওই ধরনের কপিতে কোনো ধরনের পরিবর্তন করতে পারেন না।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের সকল উপকরণ যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। এ্যামনেস্টি ইন্টারন্যাশনার অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে ব্যবহৃত সকল ট্রেড মার্কস এবং উপকরণগুলো (এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগোসহ আরো অনেক কিছু) মালিকানা আমাদের এবং/অথবা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ তৃতীয় পক্ষের। উপরে উল্লেখিত কারণ ছাড়া অন্য কোনো কারণে ট্রেড মার্কস এবং/বা অন্য কোনো ডিভাইসের ব্যবহার বা পুনরুৎপাদন নিষিদ্ধ।
৪. এয়ার [AIR] ওয়েবসাইটে বাঁধা দেয়া এবং বাদ পড়ে যাওয়া
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট যাতে নিরবচ্ছিন্নভাবে চালু্ থাকে সেজন্যে আমরা যুক্তিযুক্ত সময় ধরে এর যত্ন নেবো। কিন্তু একথা মনে রাখতে হবে ইন্টারনেট সুস্থির কোনো মাধ্যম নয়। এবং যেকোনো সময়ে এখানে ভুল, বাদ পড়া, সেবা বিঘ্নিত হওয়া এবং দেরী ঘটতে পারে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইটের পরিচালনাগত বিষয়াদির পুরোটা কিংবা আংশিক দায় দায়িত্ব নিতে রাজী নয়।
৫. নিরাপত্তা
আপনি যদি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট (ই-মেইল ব্যবহারের মাধ্যমে কিংবা এ্যামনেস্টি ইন্টারন্যাশাল অন্লাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহার করে) ব্যবহার করে কোনো মেইল পাঠান তবে সেটি আপনার নিজের দায়িত্বে করতে হবে। আমরা আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি না যে, এই ধরনের যোগাযোগ বাঁধাগ্রস্ত হবে না কিংবা পরিবর্তিত হবে না কিংবা নির্দিষ্ট প্রাপকের কাছে নিরাপদে পৌঁছাবে।
৬. অন্য ওয়েবসাইটের সঙ্গে লিংক করা
এ্যমনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট কিংবা ইন্টারনেট ঠিকানা লিঙ্ক করা বা যুক্ত থাকতে পারে। আপনি যখন এই ধরনের কোনো লিঙ্ক করা ওয়েবসাইটে ঢুকবেন বা ভিজিট করবেন তখন আপনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ত্যাগ করতে পারেন এবং একথা মনে রাখা দরকার যে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে এমন ওয়েবসাইটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিংবা এটি এর অংশ নয়। আমরা লিঙ্ক করা কোনো ওয়েবসাইট পর্যালোচনা করে দেখিনি এবং এই ধরনের ওয়েবসাইটগুলোতে যে বিষয়বস্তু দেয়া আছে, পণ্য বা সেবার কথা বলা আছে তার দায় দায়িত্ব আমাদের নয়।
৭. গোপনীয়তা
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সকল ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইটের সকল পাতা গোপনীয়তার নীতিমালা দ্বারা পরিচালিত।
৮. পরিচালনার আইন
এখানে উল্লেখিত ব্যবহারের শর্তাবলী ইংলিশ আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনলাইন বাংলা কমিউনিটি ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের বিরোধ তৈরি হলে কোর্ট অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস এক্ষেত্রে চূড়ান্ত রায় দেয়ার অধিকার সংরক্ষণ করে। ব্যবহারের শর্তাবলীর কোনো একটি অংশের অকার্যকারিতা কিংবা অপ্রয়োগতা ব্যবহারের শর্তাবলীর বাকি অংশের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না কিংবা বাকি অংশকে অকার্য়কর বা বাতিল করবে না।