অগ্নিশিখা জ্বালানোর সমাবেশে অংশগ্রহণ করুন
কার্যক্রম গ্রহণের জন্য বৈশ্বিক আহ্বানঃ
একটি গণ সমাবেশের অংশ হিসেবে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মোমবাতির আকৃতি তৈরি করতে সারাবিশ্বজুড়ে শত শত জায়গায় একত্রিত হওয়ার জন্য এবং মোমবাতি বা আতশবাজি জ্বালানোর জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি৷ মানবাধিকার দিবসে, মানবাধিকারের জন্য সোচ্চার হোন এবং সারা বিশ্বের সব জায়গার মানুষের সাথে আপনার সংহতি প্রদর্শন করুন যারা সবার জন্য মানবাধিকারকে একটি বাস্তবতায় পরিণত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷
কী আনতে হবেঃ
মোমবাতি, ফ্ল্যাশলাইট, আতশবাজি, ইত্যাদি৷
কারা সেখানে থাকবেঃ
একজন মনোনীত অনলাইন কম্যুনিটি স্বেচ্ছাসেবী কর্মসূচিটির আয়োজন করবেন৷ যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে Online.Communities@amnesty.org ঠিকানায় যোগাযোগ করুন৷
কখন ও কোথায়ঃ
তারিখঃ ১০ ডিসেম্বর ২০০৮
সময়ঃ বিকাল ৪:০০ টা
স্থানঃ শহীদ সোহরাওয়ার্দী উদ্যান গেট (চারুকলা ইনস্টিটিউট এর বিপরীতে)
আপনার নিজস্ব ‘ফায়ার আপ’-এর (অগ্নিশিখা জ্বালানোর) ছবি তুলুন এবং সমাবেশে যোগ দিন!