২০০৮ সালে, আগামী বছরগুলোর কাজের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্কতার সঙ্গে সংস্থার মানবাধিকার কৌশলসমূহ এবং মানবাধিকার কর্মীদের কাজের কৌশলগুলো পর্যালোচনা করে পুনর্বিন্যাস করবে৷
আমরা আশা করছি মানবাধিকার রক্ষাকারী, মানবাধিকার আন্দোলনের কর্মী ও বিশ্বের মানবাধিকার বিষয় নিয়ে চিন্তাশীল ব্যক্তিবর্গ আমাদেরকে মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতে এবং মানবাধিকার রক্ষার সর্বোত্তম কার্যকর উপায়সমূহ চিহ্নিত করতে সাহায্য করবেন৷
আপনার মতামত আমাদের জন্যে অমূল্য এবং মতামত দেয়ার জন্যে আপনাকে শুধুমাত্র ছোট্ট একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে৷
আপনার দেয়া তথ্য ও মতামত সম্পূর্ণভাবে গোপন রাখা হবে এবং আমরা জরিপের যে ফলাফল প্রকাশ করবো সেখানে শুধুমাত্র বিভিন্ন বিষয়ে প্রাপ্ত মতামতের যোগফল বা সমষ্টি প্রকাশ করা হবে৷
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভবিষ্যত্ কাজের কৌশলগত দিকনির্দেশনা প্রণয়নে সহযোগিতা করার জন্যে এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় থাকার জন্যে আপনাকে ধন্যবাদ!
জরিপে অংশ নেয়ার জন্যে এখানে ক্লিক করুন