উগান্ডার ‘সমকামিতা-বিরোধী’ খসড়া আইন স্বাধীনতা ও মানবাধিকার রক্ষাকর্মীদের জন্যে হুমকি
১৬ অক্টোবর ২০০৯
উগান্ডার সংসদে গত ১৪ অক্টোবর তারিখে উত্থাপিত ‘সমকামিতা-বিরোধী আইন’-এর খসড়া মানবাধিকার লংঘিত করতে পারে এবং এই আইনটি অবিলম্বে প্রত্যাহার করা উচিৎ বলে স্থানীয় ও আন্তর্জাতিক ১৭টি মানবাধিকার সংস্থা আজকে মন্তব্য করেছে।
সেক্সুয়াল মাইনরিটিস উগান্ডার ডেভিড কাটো বলেন, ‘(প্রস্তাবিত) এই আইনটি উগান্ডার গণতন্ত্রের উপর আঘাতস্বরূপ। এই ধরনের পদক্ষেপ আমাদের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের জন্যে সম্মিলিতভাবে কাজ করার উদ্যমকে বাধাগ্রস্ত করবে। এই ধরনের ব্যবস্থা সুস্পষ্টভাবে অগণতান্ত্রিক ও অ-আফ্রিকীয়।’
হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনের লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার রাইটস প্রোগ্রামের পরিচালক স্কট লং বলেন, ‘এই খসড়া আইনটি সমাজের সর্বাধিক প্রান্তিক জনগোষ্ঠীগুলোর অন্যতম একটি জনগোষ্ঠীর উপর আঘাত হানার মাধ্যমে সুশীল সমাজকে সুস্পষ্টভাবে বিভক্ত ও দুর্বল করার একটি প্রয়াস। এই দেশের সরকার এখানে কাজটি শুরু করেছে, (আমরা জানি না) এরপর কে (এই একই ধরনের কাজ করবে)?
তারা মনে করেন, প্রস্তাবিত এই আইন উগান্ডাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সংস্থাগুলোর মানবাধিকার বিষয়ক আইনসম্মত কাজকে অপরাধে রূপান্তরিত করবে। তারা আরো মনে করেন যে, এই আইন উগান্ডাতে কার্যকরভাবে এইচআইভি/এইডস প্রতিরোধ প্রচেষ্টার পথে বড় ধরনের বাধার সৃষ্টি করবে।
এ বিষয়ে ওয়ার্ল্ড এইডস ক্যাম্পেইনের আফ্রিকা কর্মসূচির প্রোগ্রাম অফিসার ডেনিয়েল মোলোকেল বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীগুলোর উদ্দেশ্যে প্রণীত বৈষম্য ও শাস্তিমূলক এই ধরনের আইন তাদেরকে গা ঢাকা দিতে উৎসাহিত করবে। অথচ এই জনগোষ্ঠীর মানুষেরাই বেশিরভাগ ক্ষেত্রে এইচআইভিতে আক্রান্ত হয়ে থাকে এবং এই ধরনের পদক্ষেপ এইডস মহামারী হ্রাসের ক্ষেত্রে কোনো ধরনের সহায়তাই করবে না।’
নতুন এই প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ যদি জানা থাকা সত্বেও ২৪ ঘণ্টা সময়ের মধ্যে নারী-সমকামী, পুরুষ-সমকামী, উভয়গামী কিংবা হিজড়াদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবগত করতে ব্যর্থ হন কিংবা এই ধরনের ব্যক্তির জন্যে মানবাধিকার রক্ষামূলক কাজকে সমর্থন করেন তবে তার জন্যে তিন বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে, এমনকি তিনি নিজে যদি সমকামী বা এই দলভুক্ত নাও হয়ে থাকেন।
ইন্টারন্যাশনাল গে এন্ড হিউম্যান রাইটস কমিশনের ভিক্টর মুকাসা বলেন, ‘এই ধরনের উত্তেজনাকর আইন যারা এখন নারী-সমকামী, পুরুষ-সমকামী, উভয়গামী, কিংবা হিজড়াদের আক্রমণ করে তাদেরকে এই ধরনের কাজে আরো বেশি উদ্বুদ্ধ করবে এমনকি তারা হত্যা করাকেও তখন ঠিক কাজ করা বলে গণ্য করতে শুরু করতে পারে। এমন একটি মারাত্মক ধরনের প্রস্তাবনা অনতিবিলম্বে প্রত্যাহার করা এখন সরকারের দায়িত্ব।’
আরো পড়ুন:
উগান্ডার ‘সমকামিতা-বিরোধী’ খসড়া আইন স্বাধীনতা ও মানবাধিকার রক্ষাকর্মীদের জন্যে হুমকি
Delicious
Digg
Facebook
Technorati