বাইবেল পড়ে বিচারকগণ টেক্সাসে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন
৯ অক্টোবর ২০০৯
আগামী ১০ অক্টোবরকে সামনে রেখে যে মূহুর্তে বিশ্বের মানুষ ‘মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্ব দিবস’ পালনের প্রস্তুতি নিচ্ছে, সেসময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট ও ইরানে দুটি মামলায় মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া ব্যক্তিদের বিষয় সকলের সামনে তুলে ধরেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত শুক্রবার টেক্সাসে মৃত্যুদণ্ডে দণ্ডিত এক ব্যক্তির ভাগ্য নির্ধারণী রায় ঘোষণার আগে একজন বিচারক বাইবেলের সহায়তা নেয়ার কথা জানিয়ে তার শাস্তি হ্রাস পাওয়া উচিৎ বলে মন্তব্য করেছে।
বত্রিশ বছর বয়সী ক্রিস্টিয়ান অলিভারের মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ আগামী ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিতে বিচারকগণ বাইবেলের সহায়তা নিয়ে বাইবেলের উদ্ধৃতি দেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান অলিভারের মৃত্যুদণ্ডের শাস্তি হ্রাসের জন্যে টেক্সাস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থা বিচারকগণের রায় ঘোষণার আগে বাইবেল ব্যবহার করাকে তাদের নিরপেক্ষতার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হিসেবে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত গত বছর এক রায়ে উল্লেখ করেছে যে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিচারক কর্তৃক বাইবেলের ব্যবহার ‘বর্হিপ্রভাব’ এর সমতুল্য যা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু তারপরও মৃত্যুদণ্ড দেয়ার মতো বিষয়ে এর প্রয়োগ নেই।
ক্রিস্টিয়ানা অলিভারকে চুরিকালে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। বিচার চলাকালে তার সঙ্গীদের দেয়া সাক্ষ্য অনুযায়ী ২০ বছর বয়সী অলিভার হ্ত্যার শিকার ব্যক্তিকে গুলি করার আগে তার মাথায় রাইফেলের বাট দিয়ে আঘাত করে।
একজন বিচারক বাকি বিচারকদের উচ্চস্বরে বাইবেল পাঠ করে শোনান সেখানে এই পংক্তিগুলোও ছিলো, ‘এবং সে যদি তাকে লোহার তৈরি কোনো বস্তু দিয়ে আঘাত করে, এবং তার ফলে যদি তার মৃত্যু ঘটে সেক্ষেত্রে সে (আঘাতকারী) ব্যক্তি একজন হত্যাকারী: হত্যাকারীকে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে।’
বিচারক তার রায়ে বলেন যে বিচারকগণ অনুচিত কোনো কাজ করেনি এবং তাদের এই ধরনের কাজকে টেক্সাসের ফৌজদারি আপিল আদালত সমর্থন করে।
এ বিষয় নিয়ে ২০০২ সালে একজন ডেনিশ সাংবাদিক একজন বিচারকের সাক্ষাতকার নেন। বিচারক তাকে বলেন যে, ‘প্রায় ৮০ ভাগ’ বিচারক ‘তাদের দেয়া রায়ের ক্ষেত্রে ধর্মগ্রন্থ বাইবেল’কে রেফারেন্স হিসেবে নিয়ে আসে, এবং বিচারকগণ ‘রায় দেয়ার অনেক আগেই ওই মামলা বিষয়ে বাইবেলের ব্ক্তব্য সম্পর্কে জেনে নেয়’।
তিনি (বিচারক) ওই সাংবাদিককে আরো জানান যে, তিনি বিশ্বাস করেন ‘বাইবেলের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সকল কিছুই সত্যি’, এবং যদি কোথাও দেওয়ানী আইন ও বাইবেলের আইনের মধ্যে পার্থক্য বা বৈপরিত্য ঘটে সেক্ষেত্রে দ্বিতীয়টিকে গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন যে, তিনি যদি আগে থেকে জানতেন বাইবেলের সাহায্য নেয়া যাবে না সেক্ষেত্রে ‘আমি আদালত কক্ষ ছেড়ে চলে যেতাম।’ তিনি নিজেকে মৃত্যুদণ্ডের একজন সমর্থক হিসেবে উল্লেখ করে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড করদাতাদের জন্যে ‘বোঝাস্বরূপ’।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্র: বাইবেল পড়ে বিচারকগণ টেক্সাসে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন (জরুরি পদক্ষেপ নিন, ৬ অক্টোবর ২০০৯)
Delicious
Digg
Facebook
Technorati