প্রেসিডেন্ট-নির্বাচিত বারাক ওবামাঃ গুয়ান্তানামো বন্ধ করে দেয়ার জন্য একটি তারিখ নির্ধারণ করুন
৯ জানুয়ারি ২০০৯
প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামা গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দীশিবিরটি বন্ধ করে দেয়ার অঙ্গীকার করেছেন এবং, ১১ জানুয়ারি ২০০২ তারিখে বন্দীশিবিরটিতে বন্দীদেরকে প্রথম স্থানান্তরের সপ্তম বার্ষিকীর প্রাক্কালে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে আরো একধাপ অগ্রসর হয়ে বন্ধ করে দেয়ার জন্য একটি তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পরে কোনো বিলম্ব না করেই৷
সারাবিশ্বজুড়ে সক্রিয় কর্মীরা এই সপ্তাহান্তে কার্যক্রম গ্রহণ করবে এবং এটিই যাতে গুয়ান্তানামোর শেষ বার্ষিকী হয় তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামাকে আহ্বান জানাবে৷ সক্রিয় কর্মীরা সুপরিচিত কমলা রংয়ের বয়লার স্যুট পরে ফিনল্যান্ড থেকে পেরু পর্যন্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর সামনে এবং শহরের কেন্দ্রস্থলগুলোতে জমায়েত হবে৷
গুয়ান্তানামোয় বন্দীত্বের অবসান এবং গত সাত বছর ধরে নির্যাতনের যে বিস্তৃত পদ্ধতিগুলো যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাস-বিরোধী নীতি ও অনুশীলনের বৈশিষ্ট্য হয়ে আছে সেগুলোর অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে৷ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ করে তুলতে তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনে যে বিষয়গুলো মোকাবেলা করা প্রয়োজন সেগুলোর প্রতি দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি চেকলিস্ট তৈরি করেছে৷
এছাড়াও যেসব বন্দীদেরকে নির্যাতন বা অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় স্বদেশে ফেরত পাঠানো যাবে না তাদেরকে মানবিক সুরক্ষা প্রদানের মাধ্যমে গুয়ান্তানামো বন্ধ করতে সহায়তা করার জন্য সক্রিয় কর্মীরা অন্য দেশগুলোকে সনির্বন্ধভাবে আহ্বান জানাবে৷ জার্মানি ও পর্তুগাল সহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ ইইউতে বন্দীদেরকে গ্রহণ করার ধারণাকে সমর্থন করেছে৷
ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে মানবাধিকারের প্রতি অঙ্গীকার প্রদর্শনের জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামার প্রতি আহ্বান জানানোর জন্য অনলাইনে পদক্ষেপ নিন৷ তার প্রথম পদক্ষেপগুলো হওয়া উচিতঃ
- গুয়ান্তানামো বন্ধ করে দেয়ার একটি পরিকল্পনা ও তারিখ ঘোষণা করা
- আন্তর্জাতিক আইনে উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহার নিষিদ্ধ করা
- যুক্তরাষ্ট্রের “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই”-এর মাধ্যমে কৃত অপব্যবহার সম্পর্কে একটি স্বাধীন কমিশন গঠন নিশ্চিত করা
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রঃ গুয়ান্তানামোর ভিকটিমদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা
Delicious
Digg
Facebook
Technorati