গুয়ান্তানামো বন্ধ করে দেয়ার জন্য পেন্টাগন পরিকল্পনা তৈরি করছে
২২ ডিসেম্বর ২০০৮
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গুয়ান্তানামো উপসাগরের বন্দিশিবির বন্ধ করার পরিকল্পনা তৈরির জন্য পেন্টাগন কাজ করছে৷ প্রেসিডেন্ট-নির্বাচিত বারাক ওবামা ২০ জানুয়ারি তারিখে ক্ষমতা গ্রহণের পর পরিকল্পনাটি নিয়ে কাজ করতে পারবেন৷
পেন্টাগনের প্রেস সচিব জিওফ মোরেল বৃহস্পতিবার সাংবাদিকদেরকে বলেছেন যে
নিরাপত্তা সচিব রবার্ট গেটস ক্যাম্পটি কীভাবে বন্ধ করে দেয়া যায় সেই
সম্পর্কে প্রস্তাব তৈরি করার জন্য তার কর্মীদেরকে বলেছেন, যাতে
“প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামা তার ক্ষমতার একেবারে প্রথমদিকে এটি বন্ধ করে
দিতে চাইলে সচিব তাকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকতে পারেন”৷
আরো বিস্তারিত জানানোর জন্য চাপ দেয়ার পর, প্রেস সচিব সাংবাদিকদেরকে মনে
করিয়ে দেন যে সচিব গেটস আগে বলেছেন, “তিনি বিশ্বাস করেন যে এটি বন্ধ করে
দেয়ার একটি শর্ত হচ্ছে... আইন যা এই সব বন্দীদেরকে গিতমোর বন্দিশিবিরের
বাইরে কোথাও বন্দী করে রাখার জন্য কোনো ধরনের সমন্বিত কাঠামো প্রদান করবে৷”
মাত্র প্রকাশিত টাইম সাময়িকীর সাথে একটি সাক্ষাৎকারে,
প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামা বলেছেন যে মাপকাঠিগুলোর বিপরীতে তার ক্ষমতার
প্রথম দুই বছরকে বিচার করা হবে তার মধ্যে একটি হচ্ছে “দায়িত্বপূর্ণ ভাবে”
গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করে দেয়া হয়েছে কিনা৷
এই বিষয়কে অগ্রাধিকার দেয়াকে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বাগত জানিয়েছে,
কিন্তু বলেছে যে কোনো নির্বাহী বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি যা এক
ধরনের বেআইনী কর্মকাণ্ডকে অন্য ধরনের বেআইনী কর্মকাণ্ড দ্বারা
প্রতিস্থাপিত করবে৷ সংগঠনটি দীর্ঘদিন থেকে বলে এসেছে যে মানবাধিকার
লঙ্ঘনকে অন্য স্থানে, যেমন যুক্তরাষ্ট্রের ভেতরে স্থানান্তরের মাধ্যমে
গুয়ান্তানামো বন্ধ করার সাফল্য অবশ্যই অর্জন করা যাবে না৷
“প্রেসিডেন্ট-নির্বাচিত ওবামা গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করাকে তার
রাষ্ট্রপতিকালের সাফল্যের একটি মাপকাঠি করা সম্পর্কিত তার বক্তব্যকে
অত্যন্ত স্বাগত জানাই,” বলেছেন কেরি হাওয়ার্ড, এ্যামনেস্টি
ইন্টারন্যাশনালের আমেরিকা কর্মসূচির উপ পরিচালক৷ “বন্দীদেরকে অবিলম্বে
ফেডারেল আদালতে বিচারের জন্য অভিযুক্ত করতে হবে অথবা আরো মানবাধিকার
লঙ্ঘনের শিকার না হওয়ার জন্য পূর্ণ সুরক্ষা সহ মুক্তি দিতে হবে৷”
“গুয়ান্তানামো হচ্ছে বিস্তৃত সমস্যার একটি অংশ, এবং বন্দিশিবিরটি বন্ধ করে
দেয়া অবশ্যই ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’-এ যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত
বেআইনীভাবে আটক রাখার নীতি ও অনুশীলনগুলোর একটি সুস্পষ্ট সমাপনী নির্দেশ
করতে হবে,” যোগ করেছেন কেরি হাওয়ার্ড৷ “বেআইনীভাবে আটক রাখার সকল ঘটনা এবং
সকল নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে, এবং
মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে৷”
আরো পড়ুন:
President-elect Obama recommits to closing Guantánamo and ending torture (News, 18 November 2008)
রাষ্ট্রপতি নির্বাচিত ওবামাঃ মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য ১০০ দিন (৫ নভেম্বর ২০০৮)
Counter Terror with Justice: A human rights challenge for the next US president (Checklist, 5 November 2008)
মানবাধিকারের প্রতি অঙ্গীকার প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ওবামার প্রতি আহ্বান জানান

Delicious
Digg
Facebook
Technorati