ওবামার উচিত কিউবার ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে জাতিসংঘের নেতৃত্ব অনুসরণ করা
২৯ অক্টোবর ২০০৯
বারাক ওবামার উচিত জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্ব অনুসরণ করা এবং কিউবার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবসানের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বৃহস্পতিবারে দ্বীপটির বিরুদ্ধে মার্কিন অনুমোদনকে জাতিসংঘ পরিষদ নিন্দা জানানোর পর৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে তারা বিশ্বাস করে এই নিষেধাজ্ঞা কিউবানদের ঔষধ ও চিকিৎসা সম্পর্কিত প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সমস্যার সৃষ্টি করছে, যা তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে৷
রেকর্ডসংখ্যক ভোটে, ১৮৭টি দেশ বলেছে যে যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া৷
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পালাও এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়৷ মাইক্রোনেশিয়ার জোটবদ্ধ রাষ্ট্রসমূহ এবং মার্শাল দ্বীপপুঞ্জ ভোটদানে বিরত ছিল৷
জাতিসংঘ ক্রমাগতভাবে ১৮ বছর ধরে এই ধরনের প্রস্তাব পাস করে আসছে এবং প্রেসিডেন্ট ওবামার অধীনে এটাই প্রথম৷
মার্কিন নিষেধাজ্ঞার কারণে, যুক্তরাষ্ট্র থেকে অথবা বাইরের কোনো মার্কিন কোম্পানির কাছ থেকে ঔষধ, চিকিৎসা যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানি করার ক্ষেত্রে কিউবা গুরুতর নিয়ন্ত্রণের সম্মুখীন হচ্ছে৷ এছাড়াও এই নিষেধাজ্ঞা দ্বীপটিতে অন্যান্য জিনিসপত্র আমদানিকে সীমাবদ্ধ করে এবং ভ্রমণ ও অর্থপ্রেরণকে নিয়ন্ত্রিত করে৷
জাতিসংঘ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্কুল, হাসপাতাল ও ডে কেয়ার সেন্টারগুলোর ব্যবহারের জন্য পুষ্টিকর পণ্য আমদানিতে কিউবার প্রতিবন্ধকতার কারণে, লৌহঘটিত রক্তশূন্যতা ব্যাপকভাবে বেড়ে গেছে৷ ইউনিসেফ জানিয়েছে যে ২০০৭ সালে কিউবার তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৩৭.৫% এর রক্তশূন্যতা ছিল৷
আরো পড়ুন
ওবামার উচিত কিউবার ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে জাতিসংঘের নেতৃত্ব অনুসরণ করা (সংবাদ, ২৯ অক্টোবর ২০০৯)
কিউবাঃ কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাঃ অর্থনৈতিক ও সামাজিক অধিকারের ওপর এর প্রভাব (প্রতিবেদন, ২ সেপ্টেম্বর ২০০৯)

Delicious
Digg
Facebook
Technorati