শান্তিতে নোবেল পুরস্কার জয়ী রাষ্ট্রপতি ওবামার প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান
৯ অক্টোবর ২০০৯
নোবেল শান্তি পুরস্কার ২০০৯ জয়ী হওয়ার জন্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ অভিনন্দিত করেছে এবং তার প্রতি আহ্বান জানিয়েছে যে, তিনি যেন এই পুরস্কারের অন্তর্নিহিত মূল্যবোধ- ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গৃহীত উদ্যোগের কেন্দ্রে রাখেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান বলেন, ‘রাষ্ট্রপতি বারাক ওবামা যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, তবে এক্ষেত্রে আরো অনেক কিছু করার আছে।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি ওবামার নোবেল শান্তি পুরস্কার লাভ তার প্রতি আমাদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে এবং আমরা আশা করি তিনি মধ্যপ্রাচ্যে ন্যায়বিচারপূর্ণ শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ক্ষেত্রে, সন্ত্রাস প্রতিরোধের নামে মানবাধিকার লংঘনের ঘটনা অবসানে এবং অর্থনৈতিক মন্দার এসময়ে দারিদ্র্য মোকাবেলায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন।’
এখানে উল্লেখ করা যেতে পারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।
Delicious
Digg
Facebook
Technorati