সক্রিয় কর্মীদের জন্য প্রার্থনা অনুষ্ঠানের সময় ইরানে গণহারে গ্রেপ্তার

২৩ অক্টোবর ২০০৯

জুন মাসে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিক্ষোভের সময় আটক করা সক্রিয় কর্মীদের সমর্থনে একটি প্রার্থনা সভায় বৃহস্পতিবারে গ্রেপ্তার করা কয়েক ডজন ব্যক্তিকে ইরানী কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে মুক্তি দিতে হবে, বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

Supporters of pro-reform leader Mir Hossein Mousavi.

প্রার্থনা অনুষ্ঠানটির আয়োজন করেছিল রাষ্ট্রপতি প্রার্থী মীর হোসেন মুসাভি’র উল্লেখযোগ্য সমর্থক শাহাবুদ্দিন তাবাতাবাই-এর পরিবার, যাকে নির্বাচন-পরবর্তী সহিংসতার সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্টকারী অপরাধের জন্য এই সপ্তাহের প্রথম দিকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে৷

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারে সর্বোচ্চ ৬৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং, তাদের অধিকাংশকেই, তেহরানের ইভিন কারাগারে নিয়ে যাওয়া হয়৷ তারপর কয়েকজনকে মুক্তি দেয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যক্তিই আটক রয়েছেন৷ এদের কয়েকজন হচ্ছেন সেই সব সক্রিয় কর্মীদের আত্মীয়-স্বজন যাদেরকে বিক্ষোভের অভিযোগে পক্ষপাতদুষ্ট বিচারের পর কারাদণ্ড দেয়া হয়েছে৷ 

“অন্যায় কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের শেষ পর্যন্ত জেলে যাওয়া উচিত নয়,” বলেছেন ফিলিপ লুথার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপ-পরিচালক৷

যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে প্রাক্তন সরকারী কর্মকর্তাদের আত্মীয়-স্বজনরা রয়েছেন বলে জানা গেছে৷ এদের মধ্যে রয়েছেন নাসরিন আকবরী এবং মোহাদেসি মোহাইমানি, মোহাম্মাদ মোহাইমানি’র স্ত্রী ও কন্যা, যিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ খাতেমির অধীনে গুলিস্তান প্রদেশের গভর্ণর ছিলেন৷

এদের মধ্যে আরো রয়েছেন সাকিনা কারিমজাদে, যিনি আব্দুল্লাহ্ রামাযানজাদে-এর স্ত্রী, যিনি সরকারের একজন মুখপাত্র ছিলেন এবং নির্বাচনের পর গ্রেপ্তার হয়েছিলেন এবং নির্বাচন-পরবর্তী বিক্ষোভে ইন্ধন যোগানোর জন্য বিচারের সম্মুখীন হন, এবং জোহরা মোজার্রাদি, যিনি আটক সক্রিয় কর্মী মোহসেন মিরদামাদি’র স্ত্রী৷ এই চারজনকে এখন মুক্তি দেয়া হয়েছে৷

আটক যাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেয়া হয়েছে, তাদের মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ রেজা জালায়েপুর, যিনি আজ মুক্তি পেয়েছেন বলে জানা যায়, তিনি নির্বাচন-পরবর্তী বিক্ষোভের কারণে আগে ৮৮ দিন ইভিন কারাগারে কাটিয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়েছিলেন৷

আরো পড়ুন
সক্রিয় কর্মীদের জন্য প্রার্থনা অনুষ্ঠানের সময় ইরানে গণহারে গ্রেপ্তার (সংবাদ, ২৩ অক্টোবর) 
নির্বাচন পরবর্তী ‘দেখানো বিচারের’ রায়ে দেয়া কারাদণ্ডকে ইরান অবশ্যই বাতিল করতে হবে (সংবাদ ২১ অক্টোবর ২০০৯)
ইরানী রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের হুমকি মনোভাব গোপনের অংশ (সংবাদ, ১৯ অক্টোবর ২০০৯)
ইরানী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডাদেশ অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে (সংবাদ, ৯ অক্টোবর ২০০৯)
বিশিষ্ট আইনজীবির ইরান ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ (সংবাদ, ২ অক্টোবর ২০০৯)
ইরানকে অবশ্যই তেহরানের বিচারকার্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দিতে হবে (সংবাদ, ১২ অগাস্ট ২০০৯)
ইরানে বিক্ষোভকারীদের অধিকারকে পদদলিত করা হয়েছে (ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন, ২৮ জুলাই ২০০৯)
রোকসানা সাবেরিকে ইরানের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে (সংবাদ, ১২ মে ২০০৯)
ইরানের নির্বাচনী অশান্তি (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশেষ পাতা)