ইরানের উচিৎ নির্বাচনোত্তরকালে গণশুনানীর মাধ্যমে দেয়া শাস্তি প্রত্যাহার করা

২১ অক্টোবর ২০০৯

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত জুন মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনোত্তরকালে সংঘটিত প্রতিবাদ কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে আটক এক ইরানি-আমেরিকান শিক্ষাবিদের ১৫ বছর কারাভোগের শাস্তির আদেশ প্রত্যাহারের জন্যে ইরানী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
গত মঙ্গলবার তেহরানে রেভুলেশনারী কোর্ট (বিপ্লবী আদালত)-এ অনুষ্ঠিত এক গণশুনানীর মাধ্যমে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ আয়োজনের অভিযোগে ১০০ এর বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তার মধ্যে সমাজবিজ্ঞানী ও নগর পরিকল্পনাবিদ কিয়ান তাজবখশও আছেন।

গণশুনানী বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ম্যালকম স্মার্ট বলেন, ‘‘গণশুনানির মাধ্যমে এখন পর্যন্ত কিয়ান তাজবখশসহ অনেক সংখ্যক সংস্কারবাদী রাজনীতিবিদ ও সাংবাদিককে আটক করা হয়েছে। তাছাড়াএসময়ে অন্ততপক্ষে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে যা নিতান্তই অন্যায্য ও আক্ষরিক অর্থে ন্যায়বিচারের নামে প্রহসনমাত্র।’

এর আগে গত এপ্রিল মাসে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল আমেরিকান-ইরানী সাংবাদিক রোক্সানা সাবেরির বিরুদ্ধে। সেসময়ে তাকে আট বছরের জন্যে সাজাও দেয়া হয়েছিলো। যদিও পরবর্তীতে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ প্রতিবাদের মুখে মে মাসে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গণবিচারে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে এমন ব্যক্তিসহ প্রতিবাদ সমাবেশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ও সুনির্দিষ্ট ফৌজদারী অপরাধ সংঘটনের অভিযোগ নেই এমন সকলকে অবিলম্বে মুক্তি দিতে ইরানী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন:
ইরানের উচিৎ নির্বাচনোত্তরকালে গণশুনানীর মাধ্যমে দেয়া শাস্তি প্রত্যাহার করা (সংবাদ, ২১ অক্টোবর ২০০৯)
ইরানী রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের হুমকি মনোভাব গোপনের অংশ (সংবাদ, ১৯ অক্টোবর ২০০৯)
ইরানী প্রতিবাদকারীদের মৃত্যুদণ্ডাদেশ অবশ্যই পর্যালোচনা করা উচিৎ (সংবাদ, ৯ অক্টোবর ২০০৯)
প্রখ্যাত ইরানী আইনজীবির ইরান ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ (সংবাদ, ২ অক্টোবর ২০০৯)
ইরানের উচিৎ তেহরানের বিচারকার্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্যে উম্মুক্ত করা (সংবাদ, ১২ অগাস্ট ২০০৯)
ইরানে প্রতিবাদকারীদের অধিকার পদদলিত হচ্ছে (পদক্ষেপ নেয়ার আবেদন, ২৮ জুলাই ২০০৯)
রোক্সানা সাবেরী ইরানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন (সংবাদ, ১২ মে ২০০৯)
ইরানের অশান্ত নির্বাচন (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান বিষয়ক বিশেষ পাতা)