পাকিস্তানে মারাত্মক বোমা হামলা নিন্দিত
২৮ অক্টোবর ২০০৯
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বুধবারে পেশাওয়ার শহরের ব্যস্ত পিপাল বাজারে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮০ জন বেসামরিক ব্যক্তি মারা যায় এবং ২০০ জন আহত হয়৷ এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায়-দায়িত্ব স্বীকার করেনি৷
কোনো পরিস্থিতিতেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা ক্ষমার যোগ্য নয় বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুনরায় ঘোষণা করেছে৷ সংগঠনটি বলেছে সব গোষ্ঠীকে এই ধরনের হামলা প্রত্যাখ্যান করতে হবে যা আন্তর্জাতিক আইনের পরম মূলনীতিকে অবজ্ঞা করে৷
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানজুড়ে অনুরূপ হামলায় কমপক্ষে ২০০ জন ব্যক্তিকে হত্যা করা হয়৷
দেশটির উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মেহসুদের উপজাতির সদস্যদেরকে হয়রানি বন্ধ করা এবং তাদেরকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার জন্য গত সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে৷
আরো পড়ুনঃ
পাকিস্তানে মারাত্মক বোমা হামলা নিন্দিত (সংবাদ, ২৮ অক্টোবর, ২০০৯)
Delicious
Digg
Facebook
Technorati