রাষ্ট্রপতি নির্বাচিত ওবামাঃ মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য ১০০ দিন
৫ নভেম্বর ২০০৮
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে ওবামার নির্বাচন মার্কিন প্রশাসন কর্তৃক মানবাধিকারের উপর সাত-বছরব্যাপী আঘাতের অবসানের জন্য নতুন সুযোগ তৈরি করেছে৷
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ওবামাকে তার প্রশাসনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেয়ার জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবারে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছে৷ তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনে কিছু সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনটি আহ্বান জানাচ্ছে যা যুক্তরাষ্ট্রকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের সাথে সঙ্গতিপূর্ণ করার একটি অকৃত্রিম অঙ্গীকার প্রদর্শন করবে৷
নতুন রাষ্ট্রপতি তার পূর্বসূরী ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস দমন ও জাতীয় নিরাপত্তার নামে যে সব অবৈধ নীতি ও অনুশীলন প্রবর্তন করেছিল তার কয়েকটি সংশোধনের কর্তৃত্ব লাভ করবেন৷
ন্যায়বিচারের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধঃ মানবাধিকারের একটি চ্যালেঞ্জ
প্রথম ১০০ দিনে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন প্রশাসনকে নিন্মলিখিতগুলো করার জন্য আহ্বান জানাচ্ছেঃ
• গুয়ান্তানামো বন্ধ করে দেয়ার একটি পরিকল্পনা ও তারিখ ঘোষণা করা;
• আন্তর্জাতিক আইনে উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর-আচরণ নিষিদ্ধ করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করা;
• যুক্তরাষ্ট্র সরকারের “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই”-এর মাধ্যমে কৃত নির্যাতন সম্পর্কে তদন্ত করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন নিশ্চিত করা৷
এই দাবিগুলো একটি “চেকলিস্ট”-এর অংশ যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে করার জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানাচ্ছে.
দেশে ও বিদেশে মানবাধিকারের প্রসার ঘটানো
যুক্তরাষ্ট্র সম্পর্কে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার সম্পর্কিত অনেকগুলো উদ্বেগ রয়েছে৷ যুক্তরাষ্ট্র কীভাবে নীতিগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে যা দেশ ও বিদেশ উভয় স্থানেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য সংগঠনটি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ওবামার সাথে একটি সাক্ষাৎ করতে চাচ্ছে৷
ব্যবস্থা নিন
আরো পড়ুন
সন্ত্রাস মোকাবেলায় ন্যায়বিচার: যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতির জন্য একটি মানবাধিকার চ্যালেঞ্জ (চেকলিস্ট)

Delicious
Digg
Facebook
Technorati