উমেশ লামার নির্যাতন ও ইচ্ছেমাফিক আটকাদেশ

২৪ জুলাই ২০০৯

জনসাধারণের জন্যে
এআই ইনডেক্স: আশা ৩১/০০৮/২০০৮

ইউএ ১১২/০৮ নির্যাতন/ইচ্ছেমাফিক আটকাদেশ
নেপাল উমেশ লামা (পুরুষ), বয়স ২৮

উমেশ লামাকে গ্রেফতার করা হয় এপ্রিলের ১ তারিখে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, তার গ্রেফতারের কারণ অস্পষ্ট এবং তাকে পুলিশ নির্যাতন করেছিলো। বর্তমানে তিনি পুলিশী প্রহরায় কাঠমুন্ডুর বীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে তাকে হয়তো পুনরায় পুলিশ স্টেশনে ফিরিয়ে আনা হবে। যেখানে তিনি আবারো নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহারের ঝুঁকির মধ্যে রয়েছেন। তাকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির কথা উচিৎ ছিলো কিন্তু তখন সেটি করা হয়নি।
স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর মতে, উমেশ লামাকে সাদা পোশাক পরা ছয়জন পুলিশের একটি দল কাঠমুন্ডুর কামালপোখারি এলাকা থেকে বিকেল ৪টা নাগাদ গ্রেফতার করে। তারা তাকে কাঠমুন্ডুর ‍হানুমান্ডোকায় অবস্থিত মেট্রোপলিটাল পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে জ্ঞান না হারানো পর্যন্ত তাকে নির্যাতন করা হয়। উমেশ লামা জানিয়েছেন যে, পাঁচজন পুলিশ অফিসার প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাকে লাঠিপেটা করেছে ও ভারী বুট দিয়ে লাথি মেরেছে। তারা ধারালো ব্লেড দিয়ে তার আঙ্গুল ও শরীর কেটে দিয়েছে। এমনকি এপ্রিলের ২ তারিখে তার স্ত্রী যখন তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন, তখন হানুমান্ডোকার পুলিশ স্টেশন তাদের হাজতে উমেশ লামার থাকার কথা অস্বীকার করেছে।
উমেশ লামাকে কাঠমুন্ডুর বুদানীলকণ্ঠ মেট্রোপলিটান পুলিশ স্টেশনে এপ্রিলের ১ তারিখে স্থানান্তর করা হয়। বিষয়টি তার পরিবারের সদস্যদের ৮ এপ্রিল জানানো হলে, তারা তার সঙ্গে দেখা করতে সক্ষম হন। পরিবারের সদস্যরা জানান যে, তাকে খুবই অসুস্থ লাগছিলো। তিনি বমি করছিলেন এবং তার শরীরের চামড়া হলুদ হয়ে গিয়েছিলো। পুলিশ শেষ পর্যন্ত ৯ এপ্রিল তাকে কাঠমুন্ডুর বীর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডাক্তাররা তাকে পরীক্ষা নীরিক্ষা করে তার একটি কিডনী কাজ করছে না বলে সন্দেহ করে এবং তাকে চিকিৎসার জন্যে কাঠমুন্ডুর জাতীয় কিডনী কেন্দ্রে রেফার করে। স্থানীয় মানবাধিকার সংস্থা সূত্রে জানা যায়, হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগেছেন এবং পুরো সপ্তাহ ধরেই তিনি ক্রমাগতভাবে বমি করেছেন ও তার জন্ডিস হয়েছিলো।
সুপারিশকৃত পদক্ষেপ: যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। আবেদন ইংরেজি কিংবা আপনার মাতৃভাষায় লিখুন:
- আটক অবস্থায় পুলিশ কর্তৃক উমেশ লামার নির্যাতিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করুন;
- কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে লিখুন যাতে তাদের হেফাজতে থাকাকালীন সময়ে তাকে আরো নির্যাতন কিংবা অন্য কোনো দুর্ব্যবহারের শিকার হতে না হয় এবং তিনি যাতে কোনো ধরনের বাধা ছাড়াই অনতিবিলম্বে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে, পছন্দমতো আইনজীবির সহায়তা নিতে এবং প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন;
- নেপালী কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিন যে, নেপাল নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির রাষ্ট্র পক্ষ। এই চুক্তিগুলোর শর্ত মেনে উমেশ লামার উপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সকল ধরনের নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহার বন্ধে নেপালী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
- উমেশ লামার উপর পুলিশী নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং দোষীদের বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান;
- সুনির্দিষ্ট ও স্বীকৃত অপরাধের অভিযোগ না থাকলে উমেশ লামাকে অনতিবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আবেদন করুন:
Krishna Prasad Sitaula
Minister of Home Affairs
Ministry of Home Affairs
Singha Durbar
Kathmandu
Nepal
ফ্যাক্স: +977 1 4211264
ইমেইল: +moha@wlink.com.np
সম্বোধন: প্রিয় মন্ত্রী

Om Bikram Rana
Inspector General of Police
Police Headquarters
GPO Box 407
Naxal, Kathmandu, Nepal
ইমেইল: info@nepalpolice.gov.np
সম্বোধন: প্রিয় মহাপরিদর্শক

অনুলিপি পাঠান:
Rt Hon. Chief Justice Mr Kedar Prasad Giri
Chief Justice
Supreme Court of Nepal
Ramashah Path
Kathmandu, Nepal
ইমেইল: info@supremecourt.gov.np
এবং আপনার দেশে অবস্থিত নেপালের কূটনৈতিক প্রতিনিধিদের লিখুন।

অনতিবিলম্বে আবেদন জানান। তবে আপনি যদি ৯ জুন ২০০৮ তারিখের পর আবেদন জানাতে চান সেক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সচিবালয় কিংবা আপনার সেকশন অফিসের সঙ্গে যোগাযোগ করুন।