এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল-‍এ যোগ দিন

মানবাধিকারের পক্ষে কথা বলুন

একটা পত্রিকা খুলুন, টেলিভিশন দেখুন কিংবা রেডিও শুনুন ‍এবং সঙ্গে সঙ্গে ‍আপনি বিশ্বের প্রতিটি কোনে যে নিষ্ঠুরতা ঘটছে তাতে স্তম্ভিত হয়ে যাবেন৻ কোন কোন দেশে সশস্ত্র বিরোধে আতঙ্কিত নারী পুরুষ ও শিশুদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকে৻ ‍আর কোন কোন দেশে সাহসী ব্যক্তিরা তাদের মতামত প্রকাশের জন্যে জেলে পচতে থাকেন৻

‍আপনি যেই হোন না কেন এসব বিপুল মানবাধিকার লঙ্ঘন নিবারণ করার জন্যে ‍ কিছু না কিছু আপনি করতে পারেন৻ মানবাধিকারের পক্ষে ‍আওয়াজ তুলুন৻ দাবী করুন যে ‍এসব লঙ্ঘন বন্ধ হোক৻ ‍বিশ্বজুড়ে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের দশলাখের বেশী সক্রিয়বাদীদের সম্বদ্ধ ব্যবস্থায় যোগ দিয়ে ‍আপনার ‍আওয়াজ তুলুন৻

আপনি ‍একটা প্রভাব ফেলতে পারেন

যখন ‍আপনি ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালে যোগ দেবেন তখন ‍আপনি ‍একটা বিশ্বজোড়া ‍আন্দোলনের অংশ হবেন৻ পরিবর্তনের জন্যে চাপ গঠনের লক্ষ্যে ব্যক্তি সদস্য কিংবা কোন স্থানীয় গোষ্ঠির অংশ কিংবা কোন বিশেষজ্ঞ সম্বন্ধ ব্যবস্থার অংশ হিসাবে ‍আপনার ‍একার আওয়াজ অন্য অসংখ্য মানুষের আওয়াজে সামিল হবে৻