কিভাবে সাহায্য করতে পারেন
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধুমাত্র মারাত্মক মানবাধিকার লংঘনের ঘটনাই প্রকাশ করে না, পাশাপাশি তারা একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্যে জনগণকে কাজ করতে ও আন্তর্জাতিক সংহতি প্রকাশে অনুপ্রাণিত করে৷
আমাদের গবেষণা ও তদন্ত মানবাধিকার লংঘনের সত্যিকারের ঘটনার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে৷ আমরা মানবাধিকার লংঘনের ঘটনা বন্ধ করার কাজে সহায়তার লক্ষ্যে আমাদের সদস্য ও সমর্থকদের উদ্বুদ্ধ করি যাতে করে তারা সরকার, সশস্ত্র গ্রুপ, কম্পানি ও আন্তঃসরকারি গ্রুপগুলোর উপর চাপ প্রয়োগ করতে পারে৷
আপনি অনেকভাবেই আমাদের সহায়তা করতে পারেন, যেমন আপনি দান করতে পারেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দিতে পারেন এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন৷