ভূমি সংক্রান্ত প্রতিবাদে সাফল্য স্বীকৃতি লাভ করেছে

২০০৮ সালের জুন মাসে, এবিটিবি-বোওয়াটার, বিশ্বের অন্যতম বৃহত্তম বন-সংক্রান্ত কোম্পানি, কানাডার অন্টারিও’র গ্রাসি ন্যারোতে গাছ কাটা নাটকীয়ভাবে কমানোর ঘোষণা দেয়৷

২০০২ সালে গ্রাসি ন্যারোতে আদিবাসী সমাজের সদস্যরা ঐতিহ্যগত ভূখন্ডে ব্যাপক বৃক্ষ নিধনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ অবরোধ শুরু করে, যে ভূখন্ড এখনো শিকার ধরা, ফাঁদ পাতা ও অন্যান্য জীবিকা নির্বাহ ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ব্যবহৃত হচ্ছে৷ ২০০৮ সালের মে মাসে অন্টারিও কর্তৃপক্ষ আদিবাসী সমাজের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে, এবং তারা আশা করছে যে গ্রাসি ন্যারোর অধিবাসীদের কাছে বিতর্কিত বনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করবে৷

গ্রাসি ন্যারো থেকে কাটা গাছের প্রায় অর্ধেকের জন্য এবিটিবি-বোওয়াটারের কারখানা দায়ী৷ এই বছরের শুরুতে কাগজ কোম্পানি বইস বলেছে যে তারা এবিটিবি-বোওয়াটারের কারখানা থেকে গাছের আঁশ কেনা বন্ধ করে দেবে যেগুলো অধিবাসীদের অনুমতি ছাড়া গ্রাসি ন্যারো থেকে কাটা হয়েছে৷

আলোচনার মাধ্যমে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত গ্রাসি ন্যারোতে সকল বড় মাপের গাছ কাটা কর্মসূচি বন্ধ রাখতে কার্যকর মধ্যবর্তী সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডিয়ান কর্তৃপক্ষকে আহ্বান জানানো অব্যাহত রেখেছে৷