গুয়ান্তানামোঃ ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই পর্তুগালকে অনুসরণ করতে হবে এবং প্রাক্তন বন্দীদেরকে আশ্রয় দিতে হবে
১১ ডিসেম্বর ২০০৮
“ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের দেশগুলোর অগ্রনী ভূমিকা দেখানো উচিত এবং গুয়ান্তানামোর যে সব বন্দী নির্যাতনের ভয়ে তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারছে না তাদেরকে সুরক্ষা দেয়ার প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্তুগালের আহ্বানে সাড়া দেয়া উচিত,” গুয়ান্তানামোর যে সব বন্দী নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে পারছে না তাদেরকে সুরক্ষা দেয়ার পর্তুগীজ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে আজ বলেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও তা করার জন্য আহ্বান জানিয়েছে৷
“ইউরোপীয় সরকারগুলোর উচিত পর্তুগালের বলিষ্ঠ নেতৃত্বকে অনুসরণ করা এবং গুয়ান্তানামোতে মানবাধিকারের অবমাননার অবসান ঘটানোর সমাধানের অংশ হওয়া,” বলেছেন ড্যানিয়েল গোরেভান, যিনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ন্যায়বিচারের মাধ্যমে সন্ত্রাস দমন প্রচারাভিযান সমন্বয় করে থাকেন৷
সম্পাদকদের জন্য নোটঃ
গুয়ান্তানামোতে বর্তমানে আটক ২৫০ জনেরও বেশি বন্দীর মধ্যে প্রায় ৫০ জনকে তাদের নিজেদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে না কারণ তারা মানবাধিকার লঙ্ঘনের, যেমন নির্যাতন বা অন্যান্য দুর্ব্যবহারের শিকার হওয়ার সত্যিকার ঝুঁকির মধ্যে থাকবেন৷ তারা চীন, লিবিয়া, রাশিয়া, তিউনিশিয়া ও উজবেকিস্তান সহ অন্যান্য দেশ থেকে এসেছেন৷ গুয়ান্তানামোর যে সব বন্দী নিরাপদে নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে পারছেন না তাদেরকে সুরক্ষা দেয়ার জন্য ইউরোপীয় সরকারগুলোকে সনির্বন্ধ আহ্বান জানানো এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রচারাভিযান সম্পর্কে আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুনঃ
http://www.amnesty.org/en/for-media/press-releases/human-rights-groups-call-european-governments-offer-humanitarian-protect
Delicious
Digg
Facebook
Technorati