মৃত্যুদন্ড বিলোপ করুন

মৃত্যুদন্ডের প্রয়োগ এখনই স্থগিত করুন!

২০০৮ সালের অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি মৃত্যুদন্ড এবং মৃত্যুদন্ডের প্রয়োগ স্থগিত রাখার জন্য আহ্বানকারী ২০০৭ সালের ইউএনজিএ-এর প্রস্তাবটি বাস্তবায়ন সম্পর্কে বিতর্ক করবে৷

 


 মৃত্যুদন্ড সম্বন্ধে ইউএনজিএ-এর প্রস্তাব সম্পর্কে আরো জানুন৷

 

মৃত্যুদন্ড হচ্ছে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন৷ এটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক একজন মানুষকে পূর্ব-পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় হত্যাকান্ড৷ বিচারের নামে এই নিষ্ঠুর, অমানবিক ও অমর্যাদাকর শাস্তিটি দেয়া হয়৷

 

মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় বিবৃত জীবনের অধিকারকে এটি লঙ্ঘন করে৷

 

অপরাধের ধরন বা অপরাধীর বৈশিষ্ট্য যাই হোক না কেন, অথবা বন্দিকে হত্যার জন্য রাষ্ট্র যেই পদ্ধতিই ব্যবহার করুক না কেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ব্যতিক্রম ছাড়াই সকল ক্ষেত্রে‍ই মৃত্যুদন্ডের বিরোধীতা করে৷

 

২০০৭ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ মৃত্যুদন্ডের ব্যবহার স্থগিত রাখার আহ্বান জানিয়ে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস করে৷ ব্যাপক ভোটাধিক্যের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়, জাতিসংঘের ১০৪টি সদস্য দেশ এর পক্ষে ভোট দেয়, ৫৪টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ২৯টি দেশ ভোটদানে বিরত থাকে৷

 

সবগুলো দেশ কীভাবে এই প্রস্তাবে ভোট দিয়েছিল তা দেখার জন্য, অনুগ্রহ করে এখানে ক্লিক করুনঃ http://www.amnesty.org/en/death-penalty/international-law/moratorium/voting-records

 

প্রেস বিজ্ঞপ্তি:

১. এশিয়াঃ মৃত্যুদন্ড বিলোপের দিকে অগ্রসর হওয়ার সময়