গুয়ানতানামো বন্ধ করার প্রস্তাবিত কাঠামো

এআই ইনডেক্স: এএমআর ৫১/১৮৮/২০০৬ ডকুমেন্ট-ইউএসএ

গুয়ানতানামো বন্ধ করা - যুক্তরাষ্ট্র-বন্ধ করার কাঠামো

‘গুয়ানতানামোর পরিস্থিতি নিয়ে কেউ স্বস্তিতে নেই। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে লোকদের ফেরত পাঠিয়ে সংখ্যা কমিয়ে আনতে চাই, সেক্ষেত্রে শুধুই গুয়ানতানামো বন্ধ করা উচিৎ কথাটি বলা যথেষ্ট নয়। আমাদেরকে বাস্তবসম্মত পরামর্শ দিতে হবে এবং বাস্তবসম্মত পথে সামনে এগিয়ে যেতে হবে।’
জন বেলিনজার থ্রি, ডিপার্টমেন্ট অফ স্টেট লিগ্যাল এডভাইজর,
বিবিসির সঙ্গে সাক্ষাতকারে, ২০ অক্টোবর ২০০৬

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুয়ানতানামো বন্দীশিবির বন্ধের প্রথম আহ্বানকারীদের একজন। গুয়ানতানামো বন্দীশিবিরটি একসময় ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-র ক্ষেত্রে আইনবর্জিত স্থানের প্রতীকে পরিণত হয়।

গুয়ানতানামোতে বিনা বিচারে আটক বন্দীদের জন্যে আন্তর্জাতিক আইন দ্বারা সিক্ত একটি উপায় খুঁজে বের করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে গুয়ানতানামো বন্ধের জন্যে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিম্নলিখিত সুপারিশমালা পেশ করছে:

১. গুয়ানতানামোর বিনা বিচারে আটক বন্দীদের দ্রুত মুক্তি দেয়ার ব্যবস্থা করতে হবে যদি না তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং তারা সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত না হয়ে থাকে।
২. আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার পর জোরপূর্বক এমন কোনো দেশে পাঠানো যাবে না যেখানে তারা মারাত্মক ধরনের মানবাধিকার লংঘনের মুখোমুখি হতে পারেন।
৩. বিনাবিচারে আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার ক্ষেত্রে অবশ্যই একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে দেখতে হবে তারা কি তাদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যেতে পারবেন নাকি তাদের নিরাপত্তার জন্যে অন্য কোনো সমাধান খুঁজে বের করা উচিৎ হবে।
৪. যাদের বিচার করা হবে ‍তাদের অপরাধ অবশ্যই স্বীকৃত অপরাধমূলক কর্মকান্ডের অধীনে হতে হবে এবং তাদের বিচার প্রক্রিয়া একটি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে করতে হবে যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট এবং কোনো মতেই মৃত্যুদণ্ড দেয়া যাবে না।
৫. কোনো ধরনের নির্যাতন বা অন্য কোনো ধরনের নিষ্ঠুর ও অমানবিক আচরণ বা অমর্যাদাকর ব্যবহার বা শাস্তির মাধ্যমে অর্জিত প্রমাণাদি (তার বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে) গ্রহণযোগ্য হবে না।
৬. গুয়ানতানামো‍তে আটক ব্যক্তিদের দোষী প্রমাণের ক্ষেত্রে ভিন্ন কিছু করার চেষ্টা থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরত রাখতে হবে।
৭. মিলিটারি কমিশন অ্যাক্ট ২০০৬ অবশ্যই আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিতে হবে কিংবা ব্যাপকভাবে সংশোধন করতে হবে। কারণ এটি সুষ্ঠু বিচারের অধিকারের গ্যারান্টি দেয় না, হেবিয়াস করপাস অধিকারকে অস্বীকার করে এবং মানবাধিকার লংঘনের ক্ষেত্রে (দোষীদের) শাস্তি পাওয়া থেকে সুরক্ষা দেয়।
৮. যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জাতিসংঘের ৫ জন বিশেষজ্ঞকে গুয়ানতানামোতে যেতে আমন্ত্রণ জানাবে। এরা হলেন জাতিসংঘের ৪ জন বিশেষ ৠাপোটিয়ার্স এবং আরবিটারি ডিটেনশনের ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন। এক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ বা শর্ত আরোপ করা যাবে না। সেখানে আটক ব্যক্তিদের সঙ্গে একাকী/ব্যক্তিগতভাবে কথা বলার ক্ষেত্রেও কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা যাবে না।
৯. এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও সেখানে একই ধরনের অবাধ প্রবেশের ‍অধিকার দিতে হবে।
১০. যুক্তরাষ্ট্র অবশ্যই মুক্তি পাওয়া বন্দীদের দ্রুততার সঙ্গে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে, যার মধ্যে আটককৃত সম্পদ ফেরত দান, পুনর্বাসন এবং ন্যায্য ও পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ থাকবে।

গুয়ানতানামো বন্ধ করা সংক্রান্ত এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রস্তাবিত কাঠামোর পূর্ণ সংস্করণ নিচের ওয়েবসাইটে পাওয়া যাবে: web.amnesty.org/library/Index/ENGAMR511462006
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পিটার বেনেসন হাউজ, ১ ইস্টন স্ট্রিট, লন্ডন ডব্লিউসি১এক্স ওডিডব্লিউ, ইউনাইটেড কিংডম