মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৬০তম বার্ষিকী
সব মানুষের জন্য মানবাধিকারকে একটি বাস্তবতায় পরিণত করার জন্য বিশ্বব্যাপী প্রচারাভিযানে ২০০৮ একটি উল্লেখযোগ্য বছর… এই বছরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলটির জন্মের ৬০ বছর হিসাবে চিহ্নিত৷
১. গুয়ান্তানামোর ক্যাম্প ৪-এ আটক একজন বন্দী ২. গুয়ান্তানামোর একজন বন্দী একজন প্রহরীর সাথে কথা বলছেন ৩. গুয়ান্তানামোর একজন বন্দী একটি দরজা বন্ধ করছেন, অক্টোবর ২০০৭, © ব্রেনান লিন্সলে৷এপি৷পিএ ছবি
মানবাধিকারের সর্বজনীন ঘোষণা (ইউডিএইচআর) -- যা ৩০টি অধিকারের স্বীকৃতিকে সুনিশ্চিত করে - জাতিসংঘের (ইউএন) সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক ১০ ডিসেম্বর ১৯৪৮ তারিখে গৃহীত হয়৷ এটি সরকারগুলোর একটি উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল, কিন্তু আজ এটি সর্বত্রই প্রতিটি মানুষের সাধারণ লক্ষ্য৷
৬০তম বার্ষিকীর প্রাক্কালে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউডিএইচআর-কে সম্মান প্রদর্শন ও প্রচার সহ কয়েকটি ধারাবাহিক কর্মসূচির আয়োজন করবে - এবং বিশ্বজনীন, অবিচ্ছেদ্য মানবাধিকারের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য যা অবশ্যই করা দরকার তার উপর দৃষ্টি দেবে৷
প্রত্যেক ব্যক্তিরই অধিকার রয়েছে - এটিই আমাদের মানবতার মূল কথা৷ আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে সক্রিয় ভাবে উঠে দাঁড়ানোর, যা শুধু আমাদের নিজেদের অধিকারের জন্যই নয়, বরং অন্যদের অধিকারের জন্যও৷
• আমরা বিশ্বাস করি যে কোনো জায়গায় মানবাধিকারের অমর্যাদা পৃথিবীর সব জায়গার মানুষের জন্যই উদ্বেগের বিষয়৷
• আমাদের প্রতিজ্ঞা ব্যক্তির শক্তিকে জাগিয়ে তোলার যাতে করে সকলের জন্যে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়৷
• আমরা আমাদের নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতায় চূড়ান্তভাবে বিরক্ত ও বিক্ষুব্ধ, এবং আমাদের প্রতিজ্ঞা হলো তাদের জবাবদিহিতা করানো৷
• আমরা এমন একটি বিশ্ব গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রত্যেক ব্যক্তি তাদের মানবাধিকারকে উপলব্ধি করতে পারবে৷
• আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৬০তম বার্ষিকীতে মানবাধিকারের সার্বজনীন ঘোষণার আশার বার্তাগুলো বিশ্বের সব অঞ্চলে ছড়িয়ে দিতে চাই৷
গুয়ান্তানামো হচ্ছে অবিচার ও নির্যাতনের একটি প্রতীক৷ গোপন স্থানে আটক রাখা, নির্যাতন, হস্তান্তর এবং অভিযোগ ছাড়া অনির্দিষ্টকাল আটক রাখার ঘটনাগুলো মানবাধিকারের মূলনীতিগুলোকে অবজ্ঞা করে৷ এগুলো নিরাপত্তা বৃদ্ধি করা দূরে থাক - নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলে৷
১১ জানুয়ারি ২০০৮ তারিখে, আমরা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি তাদের আটক রাখার নীতিমালা ও অনুশীলনকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য - গুয়ান্তানামোতে এবং এর বাইরে৷
বার্ষিকীর প্রাক্কালে প্রধান কর্মসূচিসমূহ:
মানবাধিকারের অদৃশ্য হওয়া বন্ধ করুন: মানবাধিকার বাস্তবে প্রতিষ্ঠিত করুন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০০৭ উপলক্ষ্যে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের বার্তা৷
মানবাধিকার এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমর্থনে সারাবিশ্বজুড়ে প্রদর্শন কর্মসূচী