নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন
নিরাপদ স্কুল প্রত্যেক মেয়েশিশুর অধিকার
নারীর বিরুদ্ধে সহিংসতা প্রায়শ উপেক্ষিত এবং খুবই কম শাস্তি হয়
নারী ও মেয়েশিশুরা শান্তি কিংবা যুদ্ধকালীন উভয় সময়েই রাষ্ট্র, সমাজ ও পরিবারে সহিংসতার শিকার হয়৷
সহিংসতা থেকে মুক্ত থাকা মানুষের মৌলিক মানবাধিকার৷
নিজের বাড়ি থেকে শুরু করে সংঘাতময় স্থান, সর্বত্রই সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া দরকার৷
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রচারণা:
• তাগিদ দেবে বিদ্যমান আইন বাস্তবায়নের যা ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের শিকার নারীর ন্যায়বিচার প্রাপ্তি ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তির নিশ্চয়তা দেবে;
• আবেদন জানাবে নতুন আইন প্রনয়ন করতে যা নারীর মানবাধিকার রক্ষা করবে;
• দাবী করবে সেইসব আইন বন্ধ করার জন্য যা নারীর প্রতি বৈষম্যমূলক;
• অনুরোধ করবে নারীর বিরুদ্ধে রাষ্ট্র ও রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সহিংসতা বন্ধের জন্য;
• কাজ করবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে৷