গুয়ান্তানামো পেরিয়েঃ যুক্তরাষ্ট্রের অবৈধ কারাগারগুলো বন্ধ করতে হবে
যুক্তরাষ্ট্রের “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে” বন্দীদের সাথে আচরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করার প্রতীকে পরিণত হয়েছে গুয়ান্তানামো৷ গুয়ান্তানামো বন্দী শিবির হচ্ছে অনির্দিষ্টকাল ধরে ও গোপনে আটক রাখা, বলপূর্বক অন্তর্ধান, বন্দী হস্তান্তর ও নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের বৃহত্তর পদ্ধতির কেবল একটি অংশ মাত্র৷
প্রেসিডেন্ট-নির্বাচিত বারাক
ওবামা বলেছেন যে তিনি গুয়ান্তানামো বন্ধ করে দেবেন৷ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্ষমতা
গ্রহণের পর এই বিষয়টিকে তার অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি হিসেবে গ্রহণ করার জন্য
তাকে আহ্বান জানাচ্ছে৷
অভিযোগ ছাড়াই
সাত বছর আটক
গুয়ান্তানামো বন্দী শিবির
যুক্তরাষ্ট্রের মানবাধিকার রেকর্ডে একটি কালো দাগ ফেলেছে৷ এই ক্যাম্পটি মানবাধিকার লঙ্ঘনের সমার্থকে পরিণত হয়েছে এবং সরকারের আন্তর্জাতিক
আইনগত বাধ্যবাধকতা পরিত্যাগের প্রতীকে পরিণত হয়েছে৷
১১ জানুয়ারি ২০০২ থেকে প্রায়
৮০০ ব্যক্তিকে গুয়ান্তানামোতে আটক রাখা হয়; অধিকাংশ ব্যক্তিকেই কোনো অভিযোগ বা
ন্যায়বিচারের আশা ছাড়াই আটক রাখা হয়, তাদের আইনজীবীর
সাথে দেখা করার কোনো সুযোগ ছিল না বা সীমিত সুযোগ ছিল, এবং তাদের পরিবারের সাথে দেখা করার
কোনো সুযোগ ছিল না৷
২০০৯-এর জানুয়ারিতে প্রায় ২৫০ জন সেখানে
আটক ছিল, অধিকাংশই নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর পরিবেশে৷ সামরিক কমিশন কর্তৃক পক্ষপাতদুষ্ট বিচারের মুখোমুখি
করার জন্য প্রায় দুই ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যাদের মধ্যে কমপক্ষে ছয়জনের
মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
হিমশৈলের চূড়া
গুয়ান্তানামো হচ্ছে অনির্দিষ্টকাল
ধরে ও গোপনে আটক রাখা, বলপূর্বক অন্তর্ধান, বন্দী হস্তান্তর ও নির্যাতন এবং অন্যান্য
নিপীড়নের এক হিমশৈলের দৃশ্যমান চূড়া - যদিও তা স্বচ্ছতা
থেকে অনেক দূরে রয়েছে৷
সিআইএ-এর অবৈধ বন্দী হস্তান্তর কর্মসূচি সন্দেহভাজনদেরকে
গোপনে অন্য দেশের হেফাজতে স্থানান্তর করে যেখানে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়
বলে জানা যায়৷
অন্য দেশে নির্যাতনের শিকার
হওয়ার অভিযোগ রয়েছে এমন অনেক ব্যক্তিকে পরবর্তীতে গুয়ান্তানামোতে স্থানান্তর করা হয়৷
বন্দী হস্তান্তর কর্মসূচি
বন্দীদেরকে যুক্তরাষ্ট্র পরিচালিত অন্যান্য কারাগারে স্থানান্তর করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সারা বিশ্বজুড়ে
সিআইএ-পরিচালিত গোপন
আটক কেন্দ্রগুলো৷ এই সব গোপন কেন্দ্রগুলো আফগানিস্তান, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল দিয়াগো
গার্সিয়া, জর্দান, পাকিস্তান, থাইল্যাণ্ড ও পূর্ব ইউরোপে রয়েছে বলে
জানা যায়৷
৬ সেপ্টেম্বর ২০০৬ তারিখে
প্রেসিডেন্ট বুশ সিআইএ-এর কর্মসূচির
বিষয়টি নিশ্চিত করেন, যখন তিনি গোপন
কারাগার থেকে ১৪ জন বন্দীকে গুয়ান্তানামোতে স্থানান্তরের ঘোষণা দেন৷ তারপর থেকে কমপক্ষে আরো দুইজন ব্যক্তিকে
সিআইএ-এর হেফাজত থেকে
গুয়ান্তানামোতে স্থানান্তর
করা হয়৷
কী ঘটা দরকার?
যুক্তরাষ্ট্র সরকারকে অবশ্যইঃ
- একটি স্বচ্ছ
প্রক্রিয়ার মধ্য দিয়ে গুয়ান্তানামো বন্ধ করে দিতে হবে যা বন্দীদের অধিকারের প্রতি পূর্ণ
সম্মান দেখাবে;
- সামরিক কমিশনের
মাধ্যমে বিচার প্রক্রিয়া অবিলম্বে পরিত্যাগ করতে হবে;
- গুয়ান্তানামোর
বন্দীদেরকে মুক্তি দিতে হবে, যদি না যুক্তরাষ্ট্রের কোনো বেসামরিক
আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং বিচার করা হয়;
- গোপনে বন্দী রাখার
অবসান ঘটাতে হবে এবং সকল আটক কেন্দ্রকে আন্তর্জাতিক আইনের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণভাবে
পরিচালনা করতে হবে;
- যুক্তরাষ্ট্রের
“সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে” আটক রাখার সকল ক্ষেত্রে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে৷
গুয়ান্তানামো বন্ধ করে দেয়াকে
অন্য কোথাও মানবাধিকার লঙ্ঘন করার জন্য অজুহাত হিসেবে অবশ্যই ব্যবহার করা যাবে না৷ গুয়ান্তানামোতে আটক সবার জন্য সমাধান খুঁজে
বের করার প্রাথমিক দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের, কারণ যুক্তরাষ্ট্র সরকারই তাদেরকে বন্দী
শিবিরে নিয়ে এসেছে এবং সেখানে তাদেরকে অবৈধভাবে আটক রেখেছে৷
কোনো বন্দীর বিরুদ্ধে সরকার
যদি অবিলম্বে অভিযোগ আনার এবং সাধারণ মার্কিন আদালতে তাদের বিচারের পরিকল্পনা না করে, এবং যারা তাদের নিজেদের দেশে নিরাপদে ফিরে
যেতে পারবে না, তাদেরকে যুক্তরাষ্ট্রের ভেতরে মুক্তি দেয়ার
সুযোগ দেয়ার জন্য প্রস্তাব দেয়া উচিত৷
গুয়ান্তানামো
বন্ধ করার ক্ষেত্রে অন্য সরকারগুলোর ভূমিকা
গুয়ান্তানামোতে আটক প্রায় ৫০ জন বন্দীকে
তাদের নিজেদের দেশে আইনসম্মতভাবে ফেরত পাঠানো যাবে না কারণ তারা নির্যাতন বা অন্যান্য
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার সত্যিকার ঝুঁকির মধ্যে থাকবে৷
এমন অনেকগুলো দেশ
রয়েছে যারা দেশে ফেরত পাঠানো সম্ভব নয় এমন বন্দীদের জন্য নিরাপদ বিকল্পের প্রস্তাব
দিতে পারেঃ
- দেশগুলো এই সব
ব্যক্তিদেরকে কোনো ধরনের মানবিক বা অন্য অভিবাসনগত মর্যাদার অধীনে আন্তর্জাতিক
সুরক্ষার প্রস্তাব দিতে পারে৷
- সরকারগুলো এমন
একটি দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত হওয়া উচিত যাতে
সুনির্দিষ্ট বন্দীদের নিরাপদে ফিরে যাওয়ার জন্য সমাধান খুঁজে বের করা যায় এবং
এমন একটি দেশে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় যেখানে তারা নির্যাতিত হবে
না, মৃত্যুদণ্ডের সম্মুখীন হবে না
বা অন্যান্য গুরুতর মানবাধিকার
লঙ্ঘনের শিকার হবে না৷
গুয়ান্তানামো বন্ধ করে দেয়াকে
বাস্তবে পরিণত করার জন্য এই সরকারগুলো এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি গ্রহণ করতে পারে এবং
এটি করা উচিত৷
আরো বিস্তারিতভাবে
এই বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করুনঃ
USA: Counter Terror with Justice: A checklist for the
next US President (যুক্তরাষ্ট্রঃ
ন্যায়বিচারের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধঃ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের জন্য
একটি চেকলিস্ট) (৫ নভেম্বর ২০০৮)
USA: Illegal US detentions Focus Sheet: Guantánamo
Symbol of Wider Injustice (যুক্তরাষ্ট্রঃ
যুক্তরাষ্ট্রের অবৈধভাবে আটক রাখার তথ্যপত্রঃ গুয়ান্তানামো হচ্ছে ব্যাপক অবিচারের প্রতীক) (তথ্যপত্র, জানুয়ারি ২০০৮)
USA: International
Protection for Guantánamo’s Victims (যুক্তরাষ্ট্রঃ
গুয়ান্তানামোর শিকারদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা) (তথ্যপত্র, ১ সেপ্টেম্বর ২০০৮)
USA: Cruel and Inhuman:
Conditions of isolation for detainees at Guantánamo Bay (যুক্তরাষ্ট্রঃ
নিষ্ঠুর ও অমানবিকঃ গুয়ান্তানামো উপসাগরে বন্দীদেরকে বিচ্ছিন্ন করে রাখার শর্তাবলি) (প্রতিবেদন, ৫ এপ্রিল ২০০৫)
USA: Guantánamo: Lives torn
apart: The impact of indefinite detention on detainees and their families
(যুক্তরাষ্ট্রঃ
ক্ষতবিক্ষত জীবনঃ বন্দীদের ও তাদের পরিবারের ওপর অনির্দিষ্টকাল আটক রাখার প্রভাব)
(প্রতিবেদন, ৬ ফেব্রুয়ারি
২০০৬)
USA: Guantanamo - an icon of lawlessness (যুক্তরাষ্ট্রঃ
গুয়ান্তানামো - আইনহীনতার এক প্রতীক) (প্রতিবেদন, ৬ জানুয়ারি ২০০৫)
Read the key documents on illegal US detention and other documents on
Guantánamo (যুক্তরাষ্ট্রের অবৈধভাবে আটক রাখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো
এবং গুয়ান্তানামো সম্পর্কে অন্যান্য ডকুমেন্টগুলো পড়ুন)
বহির্মুখী সংযুক্তি
Center for Constitutional Rights: Illegal detentions
and Guantánamo (সাংবিধানিক অধিকার কেন্দ্রঃ অবৈধভাবে আটক রাখা এবং গুয়ান্তানামো)
Close
Guantánamo campaign, American Civil Liberties Union (গুয়ান্তানামো বন্ধ করার জন্য প্রচারাভিযান, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন)

Delicious
Digg
Facebook
Technorati