ইরান: সাংবাদিক রোক্সানা সাবেরি - সম্ভাব্য বিবেকের বন্দী

১৬ মার্চ ২০০৯

সর্বসাধারণের জন্য      ‍এআই সূচী: এমডিই ১৩/০২২/২০০৯         ইউএ ৭৭/০৯    সম্ভাব্য বিবেকের বন্দী
       
রোক্সানা সাবেরি (মহিলা), বয়স ৩১, সাংবাদিক, মার্কিন-ইরানী দ্বৈত নাগরিক

সাংবাদিক রোক্সানা সাবেরি, যিনি একজন মার্কিন-ইরানী দ্বৈত নাগরিক, ৩১শে জানুয়ারিতে গ্রেপ্তার হয়েছেন৷ তিনি এখন তেহরানের ইভিন কারাগারে আটক রয়েছেন৷ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন যে তিনি একজন বিবেকের বন্দী হতে পারেন, একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের সময় শুধুমাত্র তার মত প্রকাশে স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করার জন্যই তাকে আটক রাখা হয়েছে৷

কেন তাকে আটক রাখা হয়েছে তা স্পষ্ট নয়ঃ ফেব্রুয়ারি মাসের শেষদিকে তার পরিবার বলেছে যে তিনি তাদেরকে ফোনে জানিয়েছেন যে তিনি এক বোতল মদ কেনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, স্পষ্ট বোঝা গিয়েছিল যে কারা কর্মকর্তারা ফোনে তাদের কথা শুনছিলেন৷ মদ খাওয়া, ইরানের দণ্ডবিধির ১৭৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য, যদিও ইরানে মদ পাওয়া যায়৷ তবে, ইরানী কর্মকর্তারা পরে বলেছেন যে তাকে “অবৈধভাবে সংবাদ সংগ্রহের” জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং তার মামলাটি বিপ্লবী আদালতে বিচারাধীন ছিল, বিপ্লবী আদালতগুলো সাধারণত জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট মামলাগুলো নিয়ে কাজ করে থাকে৷ এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন যে এই অজুহাতগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে গ্রেপ্তারের কারণ তার মার্কিন নাগরিকত্বের সাথে সংশ্লিষ্ট হতে পারে৷

রোক্সানা সাবেরি, যিনি একজন ইরানে-জন্মগ্রহণকারী বাবার ঔরশে ও জাপানে-জন্মগ্রহণকারী মায়ের গর্ভে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন, সংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্মাণকারী যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), বিবিসি ও ফক্স নিউজ-এর জন্য রিপোর্ট করেছেন৷ তিনি ছয় বছর ধরে ইরানে বসবাস করছিলেন, একজন সাংবাদিক হিসেবে কাজ করছিলেন এবং ইরানী শিক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইরানে একটি মাস্টার্স ডিগ্রী করছিলেন৷

তার গ্রেপ্তারের পর থেকে, রোক্সানা সাবেরি যুক্তরাষ্ট্রে তার পরিবারকে কমপক্ষে দুইবার টেলিফোন করতে পেরেছিলেন (১০ ফেব্রুয়ারি ও ৯ মার্চ), তিনি বলেছেন যে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি, কিন্তু কারাগারে থাকার অভিজ্ঞতাকে অত্যন্ত কঠিন হিসেবে দেখছিলেন; তার বিষয়টি নিয়ে কোনো সাক্ষাৎকার না দেয়ার জন্য তিনি তার পরিবারকে বলেছেন৷ তিনি দুইবার তার আইনজীবীর সাথে দেখা করতে পেরেছিলেন, ৮ ও ৯ মার্চ তারিখে৷ প্রথমবার দেখা করার পর, তার আইনজীবী বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করার জন্য তখন পর্যন্ত তাকে কোনো যথাযথ ব্যাখ্যা দেয়া হয়নি এবং সেইজন্য তিনি মন্তব্য করতে পারছেন না যে কেন তাকে আটক রাখা হয়েছে৷

২ মার্চ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে “অবৈধভাবে সংবাদ সংগ্রহের” জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ ২০০৬ সালে সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় তার সাংবাদিকতার সনদ বাতিল করে, যা বিদেশি প্রচার মাধ্যমের সাথে কাজ করা সাংবাদিকদেরকে অনুমোদন প্রদান করে৷ পরের দিন, বিচার বিভাগীয় মুখপাত্র বলেছেন যে রোক্সানা সাবেরির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা তিনি জানেন না, কিন্তু ঘোষণা করেন যে বিপ্লবী আদালত রায় দিয়েছে যে তাকে আটক রাখা হবে৷ ৬ মার্চ তারিখে তেহরানের ডেপুটি প্রসিকিউটর বলেছিলেন যে রোক্সানা সাবেরিকে কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে, কিন্তু এটি ঘটেনি৷

পটভূমি

২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর, ইরানী গোয়েন্দা সংস্থাগুলো সাংবাদিক, বুদ্ধিজীবী, মানবাধিকার রক্ষাকর্মী এবং বিদেশি রাষ্ট্রগুলোর সাথে যোগসূত্র আছে অথবা ইরানের নাগরিক সমাজ গঠনের উদ্যোগের সাথে সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয় এমন ব্যক্তিদের উপর চাপ বৃদ্ধি করেছে৷ যুক্তরাষ্ট্রের সাথে যাদের যোগসূত্র আছে তাদেরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কারণ ইরানী কর্তৃপক্ষ ইরান সরকারকে “সমৃণভাবে উৎখাত” করার প্রচেষ্টায় ইন্ধন যোগানোর জন্য বার বার যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে৷ ১৯ জানুয়ারি ২০০৯ তারিখে, গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আটক দুইজন ডাক্তারের মামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে (ইউএ ২১৬/০৮, এমডিই ১৩/১০৮/২০০৮, ৬ অগাস্ট ২০০৮, ও ফলোআপ দেখুন) বলেছেন যে সরকারকে “সমৃণভাবে উৎখাত” করার একটি প্রচেষ্টা ইরান উদঘাটন ও বানচাল করে দিয়েছে৷

ইরান নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস)-এর একটি রাষ্ট্রপক্ষ এবং সেই হিসেবে অনুচ্ছেদ ১৯ অবশ্যই মেনে চলতে হবে যা মত প্রকাশের স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা প্রদান করে এবং সীমান্ত নির্বিশেষে সবধরনের তথ্য ও ধারণা মৌখিক, লিখিত বা মুদ্রিত আকারে অন্বেষণ, গ্রহণ ও বিনিময়ের অধিকারকে অন্তর্ভুক্ত করে৷

সুপারিশকৃত পদক্ষেপঃ

অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আপিল পাঠান, ফার্সি, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ বা আপনার নিজের ভাষায়ঃ
- রোক্সানা সাবেরির গ্রেপ্তারের কারণ ও তার বিরুদ্ধে আনীত যে কোনো অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করে;
- যদি রোক্সানা সাবেরির বিরুদ্ধে প্রমাণযোগ্য অপরাধের অভিযোগ না আনা হয় তাহলে তাকে মুক্তি দেয়ার জন্য এবং ন্যায়বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এমন শুনানির মাধ্যমে তাকে অবিলম্বে বিচারের সম্মুখীন করার জন্য কর্তৃপক্ষকে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে;
- তিনি আটক থাকাকালীন সময়ে যাতে তার পরিবার ও আইনজীবীর সাথে অবিলম্বে ও নিয়মিতভাবে দেখা করার সুযোগ পান তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে;
- তাকে যাতে নির্যাতন বা অন্য কোনোভাবে নিপীড়ন করা না হয় তা নিশ্চিত করার জন্য, এবং তার প্রয়োজন অনুযায়ী যে কোনো চিকিৎসা লাভের অনুমতি প্রদান করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে৷   

আপিল পাঠানোর ঠিকানাঃ

বিচার বিভাগের প্রধান
Ayatollah Mahmoud Hashemi Shahroudi
Howzeh Riyasat-e Qoveh Qazaiyeh (Office of the Head of the Judiciary)
Pasteur St., Vali Asr Ave., south of Serah-e Jomhouri, Tehran 1316814737, Islamic Republic of Iran
ইমেইলঃ         shahroudi@dadgostary-tehran.ir (বিষয়ের লাইনে লিখুনঃ FAO Ayatollah Shahroudi)
অভিবাদনঃ     Your Excellency

ইসলামিক গণপ্রজাতন্ত্রের নেতা
Ayatollah Sayed ‘Ali Khamenei
The Office of the Supreme Leader
Islamic Republic Street – End of Shahid Keshvar Doust Street, Tehran, Islamic Republic of Iran
ইমেইলঃ         info_leader@leader.ir
ওয়েবসাইটের মাধ্যমেঃ http://www.leader.ir/langs/en/index.php?p=letter (ইংরেজি)
http://www.leader.ir/langs/fa/index.php?p=letter (ফার্সি)
অভিবাদনঃ         Your Excellency

প্রতিলিপি পাঠানঃ


প্রেসিডেন্ট
His Excellency Mahmoud Ahmadinejad
The Presidency
Palestine Avenue, Azerbaijan Intersection, Tehran, Islamic Republic of Iran
ফ্যাক্সঃ         + 98 21 6 649 5880
ইমেইলঃ           ওয়েবসাইটের মাধ্যমেঃ http://www.president.ir/email/

পরিচালক, হিউম্যান রাইটস্ হেডকোয়াটার্স অব ইরান
His Excellency Mohammad Javad Larijani
Howzeh Riyasat-e Qoveh Qazaiyeh (Office of the Head of the Judiciary)
Pasteur St, Vali Asr Ave., south of Serah-e Jomhouri, Tehran 1316814737, Islamic Republic of Iran
ফ্যাক্সঃ         +98 21 3390 4986 (please keep trying)
ইমেইলঃ     int_aff@judiciary.ir (বিষয়ের লাইনে লিখুনঃ FAO Mohammad Javad Larijani)

এবং আপনার দেশে ইরানের স্বীকৃত কূটনৈতিক প্রতিনিধিবৃন্দের কাছে৷

অনুগ্রহ করে অবিলম্বে আপিল পাঠান৷

২৭ এপ্রিল ২০০৯ তারিখের পর আপিল পাঠালে আন্তর্জাতিক সচিবালয়, বা আপনার সেকশন অফিসের সাথে যোগাযোগ করুন৷