চীন: পরিবেশকর্মী বিনাবিচারে আটক (নির্যাতন ও অন্যান্য ধরনের দুর্ব্যবহারের ভয়)

২ এপ্রিল ২০০৯

জনসাধারণের জন্যে          এআই সূচী : ‍এএসএ ১৭/০১৪/২০০৯      ইউএ ৯১/০৯        

তান ঝুরেন (পুরুষ) বয়স ৫৫,নির্যাতন ও অন্যান্য ধরনের দুর্ব্যবহারের ভয়

রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেয়া সন্দেহে গত ২৮ মার্চ চীনা পুলিশ সিচুয়ানের পরিবেশবাদী ও লেখক তান ঝুরেনকে চেংদু শহর থেকে বিনাবিচারে আটক করে। তাকে এখন ওয়েনজিয়াং ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে যে, তিনি এখন নির্যাতনসহ নানা ধরনের দুর্ব্যবহারের শিকার হওয়ার ঝুঁকির মধ্যে আছেন।

সূত্র মতে, স্থানীয় পুলিশ ২৮ তারিখ সকালে আলাপের কথা বলে তান ঝুরেনকে পুলিশ স্টেশনে যেতে অনুরোধ করে।  ওইদিনই দুপুর তিনটা নাগাদ একদল পুলিশ কর্মকর্তা তার বাড়ি তল্লাশি করে তার কয়েকটি লেখার নথিসহ অন্যান্য নথি ও ভিডিও সিডি জব্দ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা ঝুরেনের স্ত্রীকে ফোনে জানায় যে, তারা তাকে কিছু জিনিস দিতে চায়। সেদিন সন্ধ্যায় ঝুরেনের পরিবার চেংদু সিটি পুলিশ স্টেশন থেকে একটি নোটিশ পায় যেখানে বলা হয়েছে তান ঝুরেনকে তার অপরাধ তদন্তের জন্যে আটক করা হয়েছে। তার স্ত্রী তাকে দেখতে এলে পুলিশ তাকে দেখার করার অনুমতি দেয়নি।

স্থানীয় সূত্রগুলো বিশ্বাস করে যে, তান ঝুরেনেররি আটকাদেশ ভূমিকম্পের প্রথম বার্ষিকীতে তার জনসম্মুখে তথ্য প্রকাশের ইচ্ছার সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি গত বছরের ১২ মে সংঘটিত ভূমিকম্পে নিহত শিশুদের একটি তালিকা তৈরি করেছেন, সেসঙ্গে নির্মাণ দুর্নীতির কারণে ভেঙ্গে পড়া অনেকগুলো স্কুল বিল্ডিংয়ের উপর একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। তিনি এবছর ভূমিকম্পের প্রথম বার্ষিকীতে তিনি জনসম্মুখে সকল তথ্য প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

২৮ মার্চ বিনাবিচারে আটকের আগে তান ঝুরেনকে পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। অজ্ঞাত পরিচয়ের কয়েকজন লোক অতীতে তাকে একাধিকবার নাজেহাল করেছে। তার কম্পিউটার দুইবার চুরি হয়েছে। তার পোষা কুকুরকে অজ্ঞাত পরিচয়ধারীরা ছুরি মেরে আহত করেছে।

তান ঝুরেন একজন স্বনামখ্যাত পরিবেশবাদী। এর আগে তিনি এক রিপোর্টের মাধ্যমে সিচুয়ান প্রদেশে অবস্থিত একটি সরকারি পিএক্স রাসায়নিক প্রকল্পের কারণে প্রকল্প এলাকার মানুষের সম্ভাব্য স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ঝুঁকি বিষয়ে সরকারকে সতর্ক করেছিলেন। এছাড়াও তিনি ভূমিকম্পের পরপর দুর্যোগ ব্যবস্থাপনার কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন।

পটভূমি
চীনের মানবাধিকার কর্মীগণ মানবাধিকার লংঘনের উপর রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে সরকারি নীতিমালাকে চ্যালেঞ্জ করেছে। কর্তৃপক্ষ চীনের মানবাধিকার কর্মীদের মানবাধিকার লংঘনের রিপোর্টকে রাজনৈতিকভাবে সংবেদনশীল কিংবা অন্যদের ঐক্যবদ্ধ করা ও মারাত্মক ধরনের ঘটনা ঘটানোর লক্ষ্যে প্রণীত বলে উল্লেখ করা হয়। তারা সরকারি নীতিমালায় উল্লেখিত অপরাধের সংজ্ঞাকে বিস্তৃত পরিসরের ও অস্পষ্ট বলে উল্লেখ করেছে। তারা দাবী করে এমন একটি নীতিমালার মাধ্যমে ‘চুরি, সম্পদের দখলদারিত্ব ও রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার’ ও ‘রাষ্ট্রদ্রোহীতা’-র অভিযোগসমূহ উত্থাপন করে আন্দোলনকারী, সাংবাদিক ও ইন্টারনেট ব্যবহারকারীদের ইচ্ছেমাফিক বিনাবিচারে আটক ও শাস্তি দেয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনাপ্রসূত বিচারের মাধ্যমে অনেক বিবেক বন্দীকে কারাগারে আটক করা হয়েছে। পুলিশের কড়া নজরদারি ও বাড়ির বাইরে পাহারা বসিয়ে গৃহে অন্তরীণ করার লোকের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। এবছরের শুরু থেকে অনেকগুলো সংবেদনশীল বার্ষিকীকে সামনে রেখে চীনে মানবাধিকার কর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় করা হচ্ছে। এই ধরনের ঘটনা বেড়েছে। শুধু যে মানবাধিকার কর্মীরাই ধরপাকড়ের শিকার হচ্ছেন তা নয়, তাদের পরিবারের শিশু সন্তান পর্যন্ত এখন সরকারি কর্তৃপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সিচুয়ানের ভূমিকম্পের ঘটনার পরপরই চীনা কর্তৃপক্ষ অভূতপূর্বভাবে ভূমিকম্প এলাকায় কাজের স্বাধীনতা দিয়েছিলো, যা বহুলভাবে প্রশংসিত হয়। পরবর্তীতে তারা বিদেশী সাংবাদিকদের সেখানে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে এবং তাদেরকে প্রবেশে বাধা দেয় কিংবা তাদেরকে পাহারা দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে দেয়। মানবাধিকার কর্মীরা স্কুল দালান ধ্বসে পড়ার কারণগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছে, পরিবারগুলো যারা তাদের সন্তানদের হারিয়েছে এবং ন্যায়বিচার পাওয়ার চেষ্টা করছে, তারা নিগৃহীত হচ্ছেন ‍এবং নজরবন্দি আছেন।

সুপারিশকৃত পদক্ষেপ: ইংরেজি, ম্যান্ডারিন কিংবা আপনার নিজের ভাষায় যত তাড়াতাড়ি সম্ভব দয়া করে ‍আবেদন করুন। আবেদনে উল্লেখ করুন:
-    তান ঝুরেনকে দ্রুত ও নিঃশর্ত মুক্তি দেয়ার জন্যে কর্তৃপক্ষের কাছে আবেদন করুন;
-    কর্তৃপক্ষের কাছ থেকে এই নিশ্চয়তা দাবী করুন যে, তান ঝুরেন হাজতে থাকা অবস্থায় নির্যাতন কিংবা অন্য কোনোভাবে দুর্ব্যবহারের শিকার হবে না;
-    কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যে, প্রয়োজনে তিনি আইনজীবি ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন এবং যেকোনো ধরনের চিকিৎসা সুবিধা পাবেন;
-    কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানান যে, মানবাধিকার রক্ষাকারী কর্মীরা যাতে কোনো ধরনের স্বেচ্ছাচারী বিনা বিচারে আটক হওয়া, কারা অন্তরীণ হওয়া, বাধা বিপত্তির শিকার হওয়ার ভীতি ছাড়াই জাতিসংঘের মানবাধিকার রক্ষাকারী সংক্রান্ত ঘোষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রতিবাদ শান্তিপূর্ণভাবে জানাতে পারেন সেই ব্যবস্থা কার্যকরভাবে নিশ্চিত করতে হবে।

আবেদন জানান:

গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানাতে ঠিকানা লিখুন:
WEN Jiabao Guojia Zongli
The State Council General Office
2 Fuyoujie
Xichengqu
Beijingshi 100017
People's Republic of China
ফ্যাক্স: +৮৬ ১০ ৬৫৯৬১১০৯ (প্রযত্নে: পররাষ্ট্র মন্ত্রণালয়)
সম্বোধন: ইওর এক্সেলেন্সি

সিচুয়ান প্রাদেশিক সরকারের গর্ভণর:
JIANG Jufeng Shengzhang
Sichuansheng Renmin Zhengfu
30 Duyuanjie
Jinjiangqu
Chengdushi 610016
Sichuansheng
People's Republic of China
ইমেইল: adslscsf@mail.sc.sinifo.net
ফ্যাক্স: +৮৬ ২৮ ৮৪৩৫৬৭৮৪ কিংবা ৮৪৩৫৬৭৮৯ কিংবা ৮৬৬০৪০৩৬
    (প্রযত্নে সিচুয়ান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তর)
সম্বোধন: প্রিয় গভর্ণর

সিচুয়ান প্রাদেশিক সরকারের জননিরাপত্তা বিভাগের পরিচালক:
ZENG Shengquan Tingzhang
Sichuansheng Gonganting
9 Jindunlu 
Chengdushi 610041
Sichuansheng
People's Republic of China
ফ্যাক্স: +৮৬ ২৮ ৮৪৩৫৬৭৮৪ কিংবা ৮৪৩৫৬৭৮৯ কিংবা ৮৬৬০৪০৩৬
    (প্রযত্নে সিচুয়ান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তর)
সম্বোধন: প্রিয় পরিচালক

চেংদুর জননিরাপত্তা বিষয়ক সিটি বিভাগের পরিচালক
Li Kunxue Juzhang
Chengdushi Gonganju
144 Wenwulu
Chengdushi 610016
Sichuansheng
People's Republic of China
ইমেইল: cdsgaj@cheng.gov.cn
সম্বোধন: প্রিয় পরিচালক

অনুলিপি দিন: আপনার দেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীনের কূটনৈতিক প্রতিনিধি

অতি সত্ত্বর আপনার আবেদন পাঠান। আপনি যদি ১৪ মে ২০০৯ তারিখের পর আবেদন পাঠান তবে আন্তর্জাতিক সচিবালয় কিংবা আপনার সেকশন অফিসের কাছ থেকে জেনে নিন।