নেপালের জবাবদিহিতার জন্যে দাবী জানান
৬ আগস্ট ২০০৯
ময়না সুনুয়ার যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে নেপালের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান
গত ১৭ ফেব্রুয়ারি ২০০৪ তারিখে নেপালের সেনাবাহিনী ১৫ বছর বয়সী ময়না সুনুয়ারকে তার বাড়ি থেকে তুলে নিকটবর্তী সেনাশিবিরে নির্যাতন চালায়। ফলে সে মারা যায়।
সেনাসদস্যরা ময়নার মাথা জোর করে বারবার পানিতে ডুবিয়ে দেয় এবং ভেজা হাতে-পায়ে বৈদ্যুতিক শক দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে মাত্র দেড় ঘন্টার মধ্যে ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেনাসদস্যরা তখন তার নিথর দেহটি এক গোপন গোরস্তানে মাটি চাপা দেয়।
গত পাঁচ বছর ধরে ময়নার মা দেবী সুনুয়ার তার মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনার সত্য প্রকাশের এবং যারা তার মেয়ের নির্যাতন ও হত্যার জন্যে দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তার এই চেষ্টার ফলশ্রুতিতে ২০০৭ সালের মার্চ মাসে ময়নার মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং সেই মৃতদেহ কবর খুঁড়ে তুলে আনা হয়। তখন নেপালের সেনাবাহিনী তার মৃত্যুর ঘটনা তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম চালায়।
যদিও সেই তদন্তের ফলে সামরিক আদালত অভিযুক্ত তিন সেনাসদস্যকে মাত্র ছয় মাসের কারাবাস ও জরিমানা করে। কিন্তু শাস্তির রায় ঘোষণার পরপরই অভিযুক্ত সেনাসদস্যরা মুক্তি পেয়ে যায়। কারণ বিচার কার্য চলাকালীন সময়ে তারা যে ব্যারাকে বন্দী অবস্থায় ছিলো সেইসময়কে শাস্তির অংশ হিসেবে বিবেচনা করা হয়।
এই রকম এক পরিস্থিতিতে আপনিও ময়না সুনুয়ারের হত্যার ন্যায়বিচারের দাবী জানান। তার নির্যাতনকারী ও হত্যাকারীদের দোষী সাব্যস্ত করে উপযুক্ত বিচারের দাবী তুলুন।
ছবির বর্ণনা: ময়না সুনুয়ারের মা দেবী সুনুয়ার তার কন্যা ময়নার ছবি হাতে কন্যার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, ১০ ফেব্রুয়ারি ২০০৯ © এডভোকেসি ফোরাম/ রবার্ট গোডেন

Delicious
Digg
Facebook
Technorati