এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সম্পর্কে

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল বা ‍এআই (AI) হচ্ছে বিশ্বব্যাপী ঐসমস্ত জনগণের ‍এমন একটা ‍আন্দোলন যারা ‍‍আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের জন্যে প্রচারাভিযান করছেন৷

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের ‍এমন ‍একটা পৃথিবীর ভবিষ্যত স্বপ্ন যেখানে প্রতিটি মানুষ সবর্জনীন মানবাধিকার ঘোষনা ‍এবং অন্যান্য ‍আন্তর্জাতিক মানবাধিকার মানের মধ্যে নিবদ্ধ সমস্ত মানবাধিকার ভোগ করবে৷

 

এই ভবিষ্যত স্বপ্ন পূরণের ‍উদ্দেশ্যে ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনালের ‍একনিষ্ঠ কর্মসূচী হচ্ছে মানবাধিকার ‍উন্নয়নের জন্যে তাদের কাজের প্রেক্ষিতে গবেষণা ও ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়া যার কেন্দ্রবিন্দু হচ্ছে শারীরিক ও মানসিক সংহতি বজায় রাখার অধিকারের ক্ষেত্রে বিভিন্ন গুরুতর অনাচার নিবারণ ও অবসান করা, বিবেকের ও ভাবপ্রকাশের স্বাধীনতা ‍আর বৈষম্যের ভুক্তভোগী না হওয়ার অধিকার৷

 

এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সরকার, রাজনৈতিক ‍আদর্শ, অর্থনৈতিক স্বার্থ কিংবা ধর্ম থেকে মুক্ত৷ ‍এরা কোন সরকার বা রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন বা বিরোধিতা করেনা ‍এবং সেইসাথে যে ভুক্তভোগী ব্যক্তিদের অধিকারকে তারা রক্ষা করতে চায় তাদের মতামতকে তারা সমর্থন বা বিরোধিতাও করেনা৷ তারা শুধুমাত্র নিরপেক্ষভাবে মানবাধিকার  রক্ষার বিষয়ে জড়িত৷

 

এআই-এর সারা বিশ্বে সদস্য ও সমর্থকদের নানাবিধ সম্বদ্ধ ব্যবস্থা ‍আছে৷ সবশেষ হিসাব অনুযায়ী বিশ্বের প্রতিটি ‍অঞ্চলে ‍১৫০-টির বেশী দেশে ২২ লক্ষ সদস্য, সমর্থক ‍আর গ্রাহক ‍আছে৷ যদিও তাদের পটভূমি অনেক বিভিন্ন ‍এবং তাদের ব্যাপক ধরণের রাজনৈতিক ও ধর্মীয়  বিশ্বাস ‍আছে তবুও তারা ‍এমন একটা বিশ্ব গড়ার সংকল্পে ‍ঐক্যবদ্ধ যেখানে সবাই সমান মানবাধিকার  ভোগ করবে৷ 

 

এআই ‍একটা গণতান্ত্রিক স্বশাসিত ‍আন্দোলন৷ এর সকল জাতীয় বিভাগগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা ‍আন্তর্জাতিক পরিষদ ‍এদের প্রধান সিদ্ধান্তগুলি নিয়ে থাকে৷ ‍

এআই-এর জাতীয় বিভাগগুলির সদস্য ‍এবং সমর্থকেরা এই ‍আন্দোলনের তহবিল জোগাড়ের দায়িত্বে নিয়োজিত৷ মানবাধিকার লঙ্ঘনের অনাচারের বিরূদ্ধে তদন্ত ও ‍আন্দোলনের উদ্দেশ্যে ‍এআই-এর কাজের জন্যে কোন তহবিল চাওয়া কিংবা নেওয়া হয়না৷